হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু সাড়ে ৫শ ছাড়ালো

দেশে হামে আক্রান্ত হয়ে ও হাম রোগের উপসর্গ নিয়ে আরও ১০ শিশু মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সোমবার (২৫ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম-সংক্রান্ত পরিস্থিতির বিষয়ে প্রতিবেদনে জানানো হয়, এ সময়ে নিশ্চিত হামে একজন ও সন্দেহজনক হাম রোগে নয়জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৮৮ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪৬৭। এছাড়া, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আট হাজার ৭৭২ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ২৩। উল্লেখিত সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫২ হাজার ৫৩০ জনকে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৮ হাজার ৮০০ জন। বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫২ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃ

হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু সাড়ে ৫শ ছাড়ালো

দেশে হামে আক্রান্ত হয়ে ও হাম রোগের উপসর্গ নিয়ে আরও ১০ শিশু মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (২৫ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম-সংক্রান্ত পরিস্থিতির বিষয়ে প্রতিবেদনে জানানো হয়, এ সময়ে নিশ্চিত হামে একজন ও সন্দেহজনক হাম রোগে নয়জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৮৮ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪৬৭।

এছাড়া, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আট হাজার ৭৭২ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ২৩।

উল্লেখিত সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫২ হাজার ৫৩০ জনকে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৮ হাজার ৮০০ জন।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫২ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছে।

সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ১৮৪ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এরপর ৮৩ জন মারা গেছে রাজশাহীতে। সেই সঙ্গে সিলেটে ৫৪, চট্টগ্রামে ৪৪, ময়মনসিংহে ৪০, বরিশালে ৩৫, খুলনায় ২১ ও রংপুরে ছয়জন প্রাণ হারিয়েছে।

একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow