হারানো ৮৫ মোবাইল উদ্ধার, ফিরে পেয়ে আবেগ আপ্লুত অনেকেই

হারিয়ে যাওয়া ৮৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে নওগাঁ জেলা পুলিশ। এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ফোন হস্তান্তর করা হয়। জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ উদ্যোগে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া এসব মোবাইল উদ্ধার করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। মোবাইল এখন মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে মিসিং হয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে পারায় জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে আরও তৎপরতা বৃদ্ধি করবে। আরমান হোসেন রুমন/কেএইচকে/এমএস

হারানো ৮৫ মোবাইল উদ্ধার, ফিরে পেয়ে আবেগ আপ্লুত অনেকেই

হারিয়ে যাওয়া ৮৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে নওগাঁ জেলা পুলিশ। এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ফোন হস্তান্তর করা হয়।

জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ উদ্যোগে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া এসব মোবাইল উদ্ধার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। মোবাইল এখন মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে মিসিং হয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে পারায় জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে আরও তৎপরতা বৃদ্ধি করবে।

আরমান হোসেন রুমন/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow