হালান্ডের প্রিয় খাবার প্রায়ই খাওয়া হয়, সহজে বাড়িতে বানিয়ে ফেলুন

বিশ্বকাপের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য যেমন আলোচনায় নরওয়ের তারকা ফুটবলার আরলিং হালান্ড, তেমনি মাঠের বাইরেও তার খাবারের পছন্দ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আইভরি কোস্টের বিপক্ষে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে তুলেছেন তিনি। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার ফুটবল নয়, বরং প্রিয় খাবারের তালিকা। অনেকের ধারণা ছিল, কঠোর ডায়েট মেনে চলা একজন বিশ্বমানের ফুটবলারের খাবারের তালিকায় থাকবে শুধু সেদ্ধ খাবার, গ্রিলড চিকেন কিংবা সালাদ। কিন্তু হালান্ডের পছন্দের খাবারের তালিকায় রয়েছে উপমহাদেশের জনপ্রিয় দুটি পদ-গার্লিক নান ও বাটার চিকেন। এই তথ্য জানার পর অনেক ফুটবলপ্রেমীই অবাক হয়েছেন। আপনিও যদি পরবর্তী ম্যাচে হালান্ডের পছন্দের খাবারের স্বাদ নিয়ে বিশ্বকাপের উন্মাদনাকে আরও উপভোগ করতে চান, তাহলে ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারেন বাটার চিকেন ও গার্লিক নান। অল্প কয়েকটি উপকরণেই তৈরি এই রেসিপিগুলো ম্যাচ নাইটকে করে তুলবে আরও উপভোগ্য। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে গার্লিক নান ও বাটার চিকেন রান্না করবেন- বাটার চিকেন উপকরণ হাড় ছাড়া মুরগির মাংস ২ কাপ টক দই আধা ক

হালান্ডের প্রিয় খাবার প্রায়ই খাওয়া হয়, সহজে বাড়িতে বানিয়ে ফেলুন

বিশ্বকাপের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য যেমন আলোচনায় নরওয়ের তারকা ফুটবলার আরলিং হালান্ড, তেমনি মাঠের বাইরেও তার খাবারের পছন্দ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আইভরি কোস্টের বিপক্ষে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে তুলেছেন তিনি। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার ফুটবল নয়, বরং প্রিয় খাবারের তালিকা।

অনেকের ধারণা ছিল, কঠোর ডায়েট মেনে চলা একজন বিশ্বমানের ফুটবলারের খাবারের তালিকায় থাকবে শুধু সেদ্ধ খাবার, গ্রিলড চিকেন কিংবা সালাদ। কিন্তু হালান্ডের পছন্দের খাবারের তালিকায় রয়েছে উপমহাদেশের জনপ্রিয় দুটি পদ-গার্লিক নান ও বাটার চিকেন। এই তথ্য জানার পর অনেক ফুটবলপ্রেমীই অবাক হয়েছেন।

jago

আপনিও যদি পরবর্তী ম্যাচে হালান্ডের পছন্দের খাবারের স্বাদ নিয়ে বিশ্বকাপের উন্মাদনাকে আরও উপভোগ করতে চান, তাহলে ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারেন বাটার চিকেন ও গার্লিক নান। অল্প কয়েকটি উপকরণেই তৈরি এই রেসিপিগুলো ম্যাচ নাইটকে করে তুলবে আরও উপভোগ্য।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে গার্লিক নান ও বাটার চিকেন রান্না করবেন-

jago

বাটার চিকেন

উপকরণ

  • হাড় ছাড়া মুরগির মাংস ২ কাপ
  • টক দই আধা কাপ
  • আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • হলুদ গুঁড়া আধা চা চামচ
  • মাখন ৩ টেবিল চামচ
  • টমেটো পিউরি বা পেস্ট ১ কাপ
  • কাজুবাদাম পেস্ট ২ টেবিল চামচ
  • গরম মসলা ১ চা চামচ
  • ক্রিম ৩ টেবিল চামচ
  • চিনি ১ চা চামচ
  • লবণ স্বাদমতো

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে মুরগির টুকরোর সঙ্গে টক দই, আদা-রসুন বাটা, মরিচের গুঁড়া, গরম মসলার গুঁড়া ও সামান্য লবণ ভালোভাবে ম্যারিনেশন করে নিন। এরপর পাত্রটি ঢেকে অন্তত ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন, যাতে মাংসে মসলার স্বাদ ভালোভাবে ঢুকে যায়।

এরপর একটি প্যানে সামান্য তেল ও মাখন গরম করে ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো মাঝারি আঁচে সোনালি রং হওয়া এবং নরম হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। একই প্যানে আরও একটু মাখন দিয়ে পেঁয়াজ কুচি হালকা সোনালি করে ভেজে নিন। তারপর টমেটো পিউরি, কাজুবাদাম বাটা, হলুদ, মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। মসলা থেকে তেল বা মাখন আলাদা হয়ে এলে ভাজা চিকেনগুলো এতে দিয়ে দিন।

প্রয়োজন হলে সামান্য পানি যোগ করে ৫ থেকে ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন, যাতে মাংসের সঙ্গে গ্রেভির স্বাদ ভালোভাবে মিশে যায়। সবশেষে গ্রেভি ঘন হয়ে এলে চিনি ও ফ্রেশ ক্রিম মিশিয়ে আরও ২ মিনিট নেড়ে চুলা থেকে নামিয়ে নিন।

jago

গার্লিক নান

উপকরণ

  • ময়দা ২ কাপ
  • ইস্ট ১ চা চামচ
  • বেকিং সোডা ১ চা চামচ
  • চিনি ১ চা চামচ
  • রসুন কুচি ২ টেবিল চামচ
  • বাটার/মাখন গলানো
  • ধনেপাতা কুচি ১ চা চামচ
  • লবণ স্বাদমতো
  • তেল ২ টেবিল চামচ
  • হালকা গরম পানি পরিমাণমতো

 

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে ময়দা, ইস্ট, চিনি, লবণ ও তেল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে হালকা গরম পানি দিয়ে নরম ও মসৃণ একটি ডো তৈরি করুন। ডোটি ঢেকে ১ থেকে ২ ঘণ্টা গরম স্থানে রেখে দিন, যাতে এটি ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যায়।

এরপর ডো থেকে মাঝারি আকারের কয়েকটি লেচি কেটে নিন। প্রতিটি লেচিতে সামান্য ময়দা ছিটিয়ে ডিম্বাকৃতি বা গোল করে বেলে নিন। বেলার সময় ওপর থেকে রসুন কুচি ও ধনেপাতা ছড়িয়ে হালকা চাপ দিয়ে আবার একবার বেলে নিন, যাতে রসুন ও ধনেপাতা নানের সঙ্গে ভালোভাবে লেগে যায়।

এবার একটি ভারী তাওয়া বা কাস্ট আয়রন ফ্রাইপ্যান ভালোভাবে গরম করুন। নানের একপাশে হালকা করে পানি ব্রাশ করে ভেজা দিকটি তাওয়ার ওপর বসিয়ে দিন। কিছুক্ষণ পর নানের ওপর ছোট ছোট বুদবুদ উঠতে শুরু করবে। তখন তাওয়াটি উল্টে সরাসরি চুলার মাঝারি আঁচে ধরুন, যাতে নানের ওপরের অংশে রেস্টুরেন্টের মতো হালকা পোড়া দাগ তৈরি হয়।

নানটি সুন্দর সোনালি রং ধারণ করলে নামিয়ে সঙ্গে সঙ্গে ওপর থেকে গলানো বাটার বা মাখন ব্রাশ করে দিন। গরম গরম গার্লিক নান সুস্বাদু বাটার চিকেনের সঙ্গে পরিবেশন করুন।

সূত্র: এনডিটিভি স্পোর্টস

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow