হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

চলতি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্লিং হালান্ডের ফাউলের কারণে ভিএআর চেকে নরওয়ের গোল বাতিল করা হয়েছে। ম্যাচ চলাকালীন নরওয়ের ডিফেন্ডার হেগেম গোল করলেও আক্রমণের শুরুতেই প্রতিপক্ষ ডিফেন্ডার অ্যান্ডারসনের ওপর হালান্ডের করা একটি ফাউল ধরা পড়ে। ফলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) রিভিউ শেষে গোলটি বাতিল করে দেন রেফারি এবং ম্যাচটি ১-১ সমতায় থেকে যায়। এর আগে ম্যাচের প্রথমার্ধে সমতায় ফেরে ইংল্যান্ড। দুর্দান্ত এক ফিনিশে দলের হয়ে সমতাসূচক গোলটি করেন জুড বেলিংহ্যাম। শেলডারুপের গোলে এগিয়ে গিয়েছিল নরওয়ে, যদিও তাতে কেইনকে ফাউল করা হয়েছিল কি না, তা নিয়ে একটা সন্দেহ থেকেই গিয়েছিল। এর ঠিক পরে নরওয়ে ২-০ ব্যবধানেও এগিয়ে যেতে পারত। প্রতি আক্রমণে উঠে এসে ২ ভার্সেস ১ পরিস্থিতি তৈরি করেছিলেন আলেক্সান্ডার শরলথ, তার বামে ছিলেন হালান্ড। কিন্তু বক্সে ঢুকে তিনি দুটো টাচ বাড়তি নিলেন, এরপরই সামনে চলে এলেন দুই ইংলিশ ডিফেন্ডার, গোলটা আর করা হয়নি তার, নরওয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি। তবে বিরতির ঠিক আগে ইংল্যান্ড সমতা ফেরায় জুড বেলিংহামের গোলে। এরপর হ্যারি কেইনের গোল বাত

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল
চলতি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্লিং হালান্ডের ফাউলের কারণে ভিএআর চেকে নরওয়ের গোল বাতিল করা হয়েছে। ম্যাচ চলাকালীন নরওয়ের ডিফেন্ডার হেগেম গোল করলেও আক্রমণের শুরুতেই প্রতিপক্ষ ডিফেন্ডার অ্যান্ডারসনের ওপর হালান্ডের করা একটি ফাউল ধরা পড়ে। ফলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) রিভিউ শেষে গোলটি বাতিল করে দেন রেফারি এবং ম্যাচটি ১-১ সমতায় থেকে যায়। এর আগে ম্যাচের প্রথমার্ধে সমতায় ফেরে ইংল্যান্ড। দুর্দান্ত এক ফিনিশে দলের হয়ে সমতাসূচক গোলটি করেন জুড বেলিংহ্যাম। শেলডারুপের গোলে এগিয়ে গিয়েছিল নরওয়ে, যদিও তাতে কেইনকে ফাউল করা হয়েছিল কি না, তা নিয়ে একটা সন্দেহ থেকেই গিয়েছিল। এর ঠিক পরে নরওয়ে ২-০ ব্যবধানেও এগিয়ে যেতে পারত। প্রতি আক্রমণে উঠে এসে ২ ভার্সেস ১ পরিস্থিতি তৈরি করেছিলেন আলেক্সান্ডার শরলথ, তার বামে ছিলেন হালান্ড। কিন্তু বক্সে ঢুকে তিনি দুটো টাচ বাড়তি নিলেন, এরপরই সামনে চলে এলেন দুই ইংলিশ ডিফেন্ডার, গোলটা আর করা হয়নি তার, নরওয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি। তবে বিরতির ঠিক আগে ইংল্যান্ড সমতা ফেরায় জুড বেলিংহামের গোলে। এরপর হ্যারি কেইনের গোল বাতিল হয় অফসাইডে, তাই ইংলিশদের এগিয়ে যাওয়া হয়নি। প্রথমার্ধটা তাই শেষ হয়েছে ১-১ গোলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow