এক স্কুলের ৫৩ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে ৫২ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেওয়া ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জনই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৪০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। বিদ্যালয়ের এমন সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। আরও পড়ুন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, অভিযুক্ত কর্মকর্তা বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, শিক্ষার্থীদের আরও দক্ষ ও মেধাবী করে গড়ে তুলতে বিদ্যালয়ে নিয়মিত পাঠদানের পাশাপাশি বিশেষ প্রস্তুতি, পরিচর্যা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও ভালো ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রাখতে এসব কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের মোট ৯৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪২০ জন এবং সাধারণ

এক স্কুলের ৫৩ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে ৫২ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেওয়া ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জনই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৪০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। বিদ্যালয়ের এমন সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, শিক্ষার্থীদের আরও দক্ষ ও মেধাবী করে গড়ে তুলতে বিদ্যালয়ে নিয়মিত পাঠদানের পাশাপাশি বিশেষ প্রস্তুতি, পরিচর্যা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও ভালো ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রাখতে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের মোট ৯৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪২০ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ৫৪৩ জন শিক্ষার্থী রয়েছে।

মেধার এই প্রতিযোগিতায় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। মোট বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৭৬৩ জনই সরকারি স্কুলের শিক্ষার্থী, যাদের মধ্যে ৩৪০ জন ট্যালেন্টপুল এবং ৪২৩ জন সাধারণ বৃত্তি পেয়েছে। অন্যদিকে কিন্ডারগার্টেনের মোট ২০০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ভালো ফলাফল করেছে। জেলার স্বনামধন্য স্কুলগুলোতেও পাসের হার ও মান চমৎকার। এর মধ্যে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫৩ জন পরীক্ষা দিয়ে ৫২ জনই বৃত্তি পেয়েছে।

গত ১৫ এপ্রিল জেলার ১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। মোট ৮ হাজার ২৪৮ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৮৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সরকারি অনুদান ও বিশেষ মেধা সনদ দেওয়া হবে।

সোহান মাহমুদ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow