হালাল উপার্জনে কোরবানি দেওয়ার বার্তা ওমর সানীর

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে গিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্ট ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের নজরকাড়েছে। নিজের ফেসবুক পোস্টে এই অভিনেতা লিখেছেন, ‘সামান্য টাকা নিয়েও যদি আসি সেটা যেন হালাল থাকে। আলহামদুলিল্লাহ, আমার এবং আমার ছেলের পরিবারের পক্ষ থেকে কোরবানি আল্লাহ আপনি কবুল করুন।’ জানা গেছে, রাজধানীর একটি পশুর হাটে কোরবানির পশু কিনতে যান ওমর সানী। সেখানকার কিছু ছবি ও ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি। পোস্টের ক্যাপশনে হালাল উপার্জনের বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই অভিনেতা। ওমর সানীর এমন বার্তায় নেটিজেনদের মধ্যেও ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকে মন্তব্যে লিখেছেন, ‘অল্প হলেও হালাল উপার্জনে বরকত আছে।’ আবার কেউ বলেছেন, ‘হালাল রিজিকের গুরুত্বই সবচেয়ে বড় শিক্ষা।’ বর্তমান সময়ে যখন কোরবানিকে ঘিরে বাহ্যিক জাঁকজমক ও প্রতিযোগিতার বিষয়টি বেশি আলোচিত হয়, তখন ওমর সানীর এই বক্তব্য অনেকের কাছেই বাস্তবতা ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন হিসেবে ধরা দিয়েছে। ধর্মীয় দৃ

হালাল উপার্জনে কোরবানি দেওয়ার বার্তা ওমর সানীর

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে গিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্ট ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের নজরকাড়েছে।

নিজের ফেসবুক পোস্টে এই অভিনেতা লিখেছেন, ‘সামান্য টাকা নিয়েও যদি আসি সেটা যেন হালাল থাকে। আলহামদুলিল্লাহ, আমার এবং আমার ছেলের পরিবারের পক্ষ থেকে কোরবানি আল্লাহ আপনি কবুল করুন।’

জানা গেছে, রাজধানীর একটি পশুর হাটে কোরবানির পশু কিনতে যান ওমর সানী। সেখানকার কিছু ছবি ও ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি। পোস্টের ক্যাপশনে হালাল উপার্জনের বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই অভিনেতা।

ওমর সানীর এমন বার্তায় নেটিজেনদের মধ্যেও ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকে মন্তব্যে লিখেছেন, ‘অল্প হলেও হালাল উপার্জনে বরকত আছে।’ আবার কেউ বলেছেন, ‘হালাল রিজিকের গুরুত্বই সবচেয়ে বড় শিক্ষা।’

বর্তমান সময়ে যখন কোরবানিকে ঘিরে বাহ্যিক জাঁকজমক ও প্রতিযোগিতার বিষয়টি বেশি আলোচিত হয়, তখন ওমর সানীর এই বক্তব্য অনেকের কাছেই বাস্তবতা ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন হিসেবে ধরা দিয়েছে।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ইসলাম হালাল উপার্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। কোরবানি শুধু পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আত্মত্যাগ, তাকওয়া এবং বৈধ উপার্জনের বিষয়ও। আর সেই বার্তাই যেন নিজের পোস্টের মাধ্যমে স্মরণ করিয়ে দিলেন এই অভিনেতা।

আরও পড়ুন:
‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল জীর্ণ শাড়ি পরা কে এই লায়লা বাউল 
দীর্ঘদিন পর নতুন চমক নিয়ে ফিরেছেন বালাম 

প্রসঙ্গত, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ওমর সানী। ব্যক্তিজীবন, পরিবার ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে তার নানা বক্তব্য প্রায়ই সামাজিক মাধ্যমে আলোচনায় আসে। এবারও কোরবানিকে ঘিরে দেওয়া তার সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ পোস্টটি প্রশংসিত হচ্ছে ভক্তদের কাছে।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow