হালুয়াঘাটে মাদক নির্মূলে বিশেষ মতবিনিময় সভা

হালুয়াঘাটে মাদক নির্মূলে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স হল রুমে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র পন্ডিত, হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক নীরব ঘাতক। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সকলের সহযোগিতায় হালুয়াঘাটকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

হালুয়াঘাটে মাদক নির্মূলে বিশেষ মতবিনিময় সভা

হালুয়াঘাটে মাদক নির্মূলে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স হল রুমে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র পন্ডিত, হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক নীরব ঘাতক। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সকলের সহযোগিতায় হালুয়াঘাটকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow