হালুয়াঘাটে তারেক রহমানকে কটাক্ষ এনসিপির নাসিরের, বিএনপির প্রতিবাদ
হালুয়াঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশে দলটির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার রাতে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করেন। শনিবার রাতে মিছিলটি হালুয়াঘাট উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং উক্ত বক্তব্যের তীব্র নিন্দা প্রকাশ করেন। মিছিল শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকেরুল্লাহ এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির। বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী তার বক্তব্যে মিথ্যা, ভিত্তিহীন ও আপত্তিকর মন্তব্য করেছেন। তারা এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং ভবিষ্যতে দায়িত্বশীল ও
হালুয়াঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশে দলটির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার রাতে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করেন।
শনিবার রাতে মিছিলটি হালুয়াঘাট উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং উক্ত বক্তব্যের তীব্র নিন্দা প্রকাশ করেন।
মিছিল শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকেরুল্লাহ এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির।
বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী তার বক্তব্যে মিথ্যা, ভিত্তিহীন ও আপত্তিকর মন্তব্য করেছেন। তারা এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং ভবিষ্যতে দায়িত্বশীল ও সংযত ভাষায় বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
What's Your Reaction?