হালুয়াঘাটে পুলিশ সদস্যকে লাঞ্ছিত: যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজার মুন ফিলিং ষ্টেশন পেট্রোল পাম্পে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার ঘটনায় এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, মঙ্গলবার বিকালে পেট্রোল পাম্পে দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যের সঙ্গে মাহবুব মাওলানার ছেলে তামিমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত যুবক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেন। তাৎক্ষণিক বিষয়টি প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত,হালুয়াঘাট সার্কেলের এএসপি মিজানুর রহমান, হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত। ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত তামিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অসদাচরণ বা তাদের কাজে বাধা প্রদান করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হালুয়াঘাটে পুলিশ সদস্যকে লাঞ্ছিত: যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজার মুন ফিলিং ষ্টেশন পেট্রোল পাম্পে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার ঘটনায় এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, মঙ্গলবার বিকালে পেট্রোল পাম্পে দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যের সঙ্গে মাহবুব মাওলানার ছেলে তামিমের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত যুবক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেন। তাৎক্ষণিক বিষয়টি প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত,হালুয়াঘাট সার্কেলের এএসপি মিজানুর রহমান, হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত। ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত তামিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অসদাচরণ বা তাদের কাজে বাধা প্রদান করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow