হাসপাতালের ড্রেনে পড়ে ছিল ৫ মাসের মানবভ্রূণ

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের পাশের ড্রেন থেকে একটি মানবভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্রূণটি একটি কন্যাশিশুর। রোববার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে থাকা ড্রেনের ওপর ভ্রূণটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে তা উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভ্রূণটি পুরোপুরি গঠিত হয়নি। ধারণা করা হচ্ছে, গর্ভে থাকা অবস্থায় এর বয়স ছিল আনুমানিক চার থেকে পাঁচ মাস। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ঘটনাটি জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধার করা ভ্রূণটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মো. আমিন হোসেন/এসআর/এমএস

হাসপাতালের ড্রেনে পড়ে ছিল ৫ মাসের মানবভ্রূণ

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের পাশের ড্রেন থেকে একটি মানবভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্রূণটি একটি কন্যাশিশুর।

রোববার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে থাকা ড্রেনের ওপর ভ্রূণটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভ্রূণটি পুরোপুরি গঠিত হয়নি। ধারণা করা হচ্ছে, গর্ভে থাকা অবস্থায় এর বয়স ছিল আনুমানিক চার থেকে পাঁচ মাস।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ঘটনাটি জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উদ্ধার করা ভ্রূণটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. আমিন হোসেন/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow