হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। আর নিহত মুনিরা খাতুন জেলার ধামইরহাট উপজেলার অমরপুর গ্রামের মাসুদের মেয়ে।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে মুনিরা খাতুন তার বোন মহসিনার সঙ্গে চিকিৎসা নেওয়ার জন্য ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এদিকে গৃহবধূর স্বামী ফরহাদ হোসেন রোববার (২৬ জুলাই) ঢাকা থেকে বাড়িতে আসেন। দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এদিন সকালে ফরহাদ হোসেন বিষয়টি জানার পর তার স্ত্রীর কাছে স্বাস্থ্য কমপ্লেক্সে যান।  আরও জানা যায়, সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বামী-স্ত্রীর মধ্যে কথা বলার একপর্যায়ে ঝগড়া শুরু হয়। এতে ফরহাদ হোসেন উত্তেজিত হয়ে স্ত্রীর বুক ও পেটে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় মুনিরা খাতুনকে জরুরি বিভাগে নিলে চিকিৎসাধী

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। আর নিহত মুনিরা খাতুন জেলার ধামইরহাট উপজেলার অমরপুর গ্রামের মাসুদের মেয়ে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে মুনিরা খাতুন তার বোন মহসিনার সঙ্গে চিকিৎসা নেওয়ার জন্য ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এদিকে গৃহবধূর স্বামী ফরহাদ হোসেন রোববার (২৬ জুলাই) ঢাকা থেকে বাড়িতে আসেন। দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এদিন সকালে ফরহাদ হোসেন বিষয়টি জানার পর তার স্ত্রীর কাছে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। 

আরও জানা যায়, সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বামী-স্ত্রীর মধ্যে কথা বলার একপর্যায়ে ঝগড়া শুরু হয়। এতে ফরহাদ হোসেন উত্তেজিত হয়ে স্ত্রীর বুক ও পেটে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় মুনিরা খাতুনকে জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার দিকে মারা যান।
ঘাতক ফরহাদ পালিয়ে যাওয়ার সময় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ধামইরহাট থানার কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে আটক করা হয়েছে। এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এছাড়া মামলা রুজু প্রক্রিয়াধীন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow