হাসপাতালে ভর্তি রামিসার বাবা, দেখতে গেলেন ডা. রফিকুল ইসলাম

হৃদরোগজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা। সোমবার (১ জুন) দুপুরে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। পরে তাকে দেখতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। জানা যায়, হঠাৎ হৃদরোগজনিত সমস্যার কারণে পরিবারের সদস্যরা হান্নান মোল্লাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের অধীনে পর্যবেক্ষণে আছেন। হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম দ্রুত হান্নান মোল্লাকে দেখতে যান। আরও পড়ুনরামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরুধারাবাহিক শুনানি হলে ১৫ দিনেই শেষ হতে পারে রামিসা হত্যার বিচাররামিসা হত্যায় ‘ডলারের’ দিকে আঙুল সোহেলের, মামলায় নিতে পারে ‘নতুন মোড়’ তিনি হাসপাতালে উপস্থিত হয়ে হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ডা. তৌফিক রহমান ফারুকের কাছে তার বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য নেন। এছাড়া ডা. মো. রফিকুল ইসলাম হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন এবং রামিস

হাসপাতালে ভর্তি রামিসার বাবা, দেখতে গেলেন ডা. রফিকুল ইসলাম

হৃদরোগজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা।

সোমবার (১ জুন) দুপুরে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। পরে তাকে দেখতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

জানা যায়, হঠাৎ হৃদরোগজনিত সমস্যার কারণে পরিবারের সদস্যরা হান্নান মোল্লাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের অধীনে পর্যবেক্ষণে আছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম দ্রুত হান্নান মোল্লাকে দেখতে যান।

আরও পড়ুন
রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু
ধারাবাহিক শুনানি হলে ১৫ দিনেই শেষ হতে পারে রামিসা হত্যার বিচার
রামিসা হত্যায় ‘ডলারের’ দিকে আঙুল সোহেলের, মামলায় নিতে পারে ‘নতুন মোড়’

তিনি হাসপাতালে উপস্থিত হয়ে হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ডা. তৌফিক রহমান ফারুকের কাছে তার বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য নেন।

এছাড়া ডা. মো. রফিকুল ইসলাম হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন এবং রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হান্নান মোল্লার শরীরে পটাশিয়ামের ঘাটতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে এবং তিনি হৃদপিণ্ডের পর্দার প্রদাহে (ভাইরাল পেরিকার্ডাইটিস) আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে হান্নান মোল্লার অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন।

কেএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow