হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল খালেক।  মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ, পরিচ্ছন্নতা কর্মী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে নিয়ে তিনি এ কার্যক্রমে যুক্ত হন। এর আগে সকাল ১০টায় হাসপাতালের সভাকক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সংকট ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন এমপি।  এমপি আব্দুল খালেক বলেন, সাতক্ষীরার মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। একে পূর্ণ সক্ষমতায় পরিচালনা করতে যা যা প্রয়োজন, তা দ্রুত নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদে উপস্থাপন করব। তিনি বলেন, সাতক্ষীরার সকল সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে দেশের অন্যতম আদর্শ হাসপাতালে রূপান্তর করা। পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান তিনি। সভায় চিকিৎসকরা দীর্ঘদিন ধরে বিকল ডায়ালাইসিস

হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল খালেক। 

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ, পরিচ্ছন্নতা কর্মী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে নিয়ে তিনি এ কার্যক্রমে যুক্ত হন। এর আগে সকাল ১০টায় হাসপাতালের সভাকক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সংকট ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন এমপি। 

এমপি আব্দুল খালেক বলেন, সাতক্ষীরার মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। একে পূর্ণ সক্ষমতায় পরিচালনা করতে যা যা প্রয়োজন, তা দ্রুত নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদে উপস্থাপন করব।

তিনি বলেন, সাতক্ষীরার সকল সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে দেশের অন্যতম আদর্শ হাসপাতালে রূপান্তর করা।

পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান তিনি।

সভায় চিকিৎসকরা দীর্ঘদিন ধরে বিকল ডায়ালাইসিস মেশিন, অচল আইসিইউ বেড, জনবল ও চিকিৎসক সংকট, শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণ এবং মর্গ স্থানান্তরের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন— মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, উপ-পরিচালক মো. মেজবাহুর রহমান, সহকারী পরিচালক ডা. অজয় কুমার সাহা ও জুনিয়র কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস প্রমুখ। এছাড়া জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির নুরুল হুদা, সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, সাবেক সভাপতি আল মামুনসহ নেতারা সভায় বক্তব্য দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow