হাসিনার পতন নিয়ে নতুন বার্তা দিলেন আসিফ
জুলাই আন্দোলন, রাজনৈতিক পরিবর্তন এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সেখানে তিনি ‘জুলাই বিপ্লব’ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে নিজের মতামত তুলে ধরেন। স্ট্যাটাসে আসিফ আকবর বলেন, ‘জুলাই বিপ্লব কখনোই একটি নির্দিষ্ট লক্ষ্য নয়, বরং একটি সুনির্দিষ্ট নির্দেশনা।’ তার মতে, দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমেই রাজনৈতিক পরিবর্তনের এই প্রক্রিয়া সফল হয়েছে। তিনি আরও দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন কোনোভাবেই সহজ ছিল না। তার ভাষায়, ‘আমার দেখা শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরশাসকের পতন কখনোই এত সহজ ছিল না।’ স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জেন-জি প্রজন্মের শিক্ষার্থীদের নেতৃত্ব এবং বহু ত্যাগের মাধ্যমে এই আন্দোলন সফল হয়েছে। একইসঙ্গে তিনি শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। আসিফ আকবর আরও লেখেন, বিভিন্ন দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে জুলাই আন্দোলন পুরোপুরি কাঙ্ক্ষিত ফল পায়নি বলে তার অভিমত। তবে তিনি মনে করেন, এর মানে এই নয় যে জুলাইয়ের চেতনা শেষ হয়ে গেছে। তার মতে, তরুণ প্রজন্মের মধ্যে দেশের জন্য আত্মত্য
জুলাই আন্দোলন, রাজনৈতিক পরিবর্তন এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সেখানে তিনি ‘জুলাই বিপ্লব’ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে নিজের মতামত তুলে ধরেন।
স্ট্যাটাসে আসিফ আকবর বলেন, ‘জুলাই বিপ্লব কখনোই একটি নির্দিষ্ট লক্ষ্য নয়, বরং একটি সুনির্দিষ্ট নির্দেশনা।’ তার মতে, দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমেই রাজনৈতিক পরিবর্তনের এই প্রক্রিয়া সফল হয়েছে।
তিনি আরও দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন কোনোভাবেই সহজ ছিল না। তার ভাষায়, ‘আমার দেখা শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরশাসকের পতন কখনোই এত সহজ ছিল না।’
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জেন-জি প্রজন্মের শিক্ষার্থীদের নেতৃত্ব এবং বহু ত্যাগের মাধ্যমে এই আন্দোলন সফল হয়েছে। একইসঙ্গে তিনি শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।
আসিফ আকবর আরও লেখেন, বিভিন্ন দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে জুলাই আন্দোলন পুরোপুরি কাঙ্ক্ষিত ফল পায়নি বলে তার অভিমত। তবে তিনি মনে করেন, এর মানে এই নয় যে জুলাইয়ের চেতনা শেষ হয়ে গেছে।
তার মতে, তরুণ প্রজন্মের মধ্যে দেশের জন্য আত্মত্যাগের মানসিকতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করবে। তিনি মনে করেন, সময়ের সঙ্গে প্রচলিত রাজনৈতিক ধারা পিছিয়ে পড়বে এবং নতুন প্রজন্মের চিন্তাভাবনার কাছে পরিবর্তন অনিবার্য।
আরও পড়ুন:
নতুন জেমস বন্ড খুঁজছে হলিউড, চলছে অডিশন
নাতাশার সঙ্গে ডিভোর্সের পর এবার যে অভিনেত্রীকে বিয়ে করছেন হার্দিক
স্ট্যাটাসের শেষ অংশে তিনি রাজনৈতিক দলগুলোকে তরুণদের মানসিকতা বোঝার আহ্বান জানান। অন্যথায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এমএমএফ
What's Your Reaction?