হিন্দু ব্যবসায়ীদের আমার পরিবারের মতো নিরাপত্তা দেব : শহিদুল ইসলাম বাবুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ফরিদপুরের ভাঙ্গা পৌর বাজারের হিন্দু ব্যবসায়ীসহ সকল ব্যবসায়ীদের আমার পরিবারের মতো নিরাপত্তা দেব। আমার দল ক্ষমতায় আসলে ভাঙ্গা পৌর বাজারকে একটি মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে। রবিবার (৮ ফেব্রুয়ারি) ভাঙ্গা বাজার বণিক সমিতির কার্যালয়ে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহিদুল ইসলাম বাবুল বলেন, অনেকে বলে আওয়ামী লীগের লোক আমার কাছে আসে, আমি তাদের আশ্রয় দেই। যারা অন্যায় করে নাই তাদের আমি ভাসিয়ে দিতে পারি? যারা অন্যায় করেছে তারা পালিয়ে বেড়াচ্ছে, তাদের বিচার হোক এ বিষয়ে আমাদের কোন আপত্তি নাই। তিনি আরও বলেন, নৌকায় ভোট দিলেই কি তারা পাপ করে ফেলছে? আমি কাদেরকে নিয়ে রাজনীতি করব? যারা ভাল লোক তাদেরকে নিয়েই সামনে চলতে হবে। যেহেতু নৌকা প্রতীক নাই, আপনাদের নিকট আমি একটিবার সাহায্য চাই, আমি আপনাদের পাঁচ বছর সাহায্য করব সেই কথা দিচ্ছি।  অনুষ্ঠানে সদ্য যোগদানকারী ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সির সভাপতিতে ও বণিক সমিতির স

হিন্দু ব্যবসায়ীদের আমার পরিবারের মতো নিরাপত্তা দেব : শহিদুল ইসলাম বাবুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ফরিদপুরের ভাঙ্গা পৌর বাজারের হিন্দু ব্যবসায়ীসহ সকল ব্যবসায়ীদের আমার পরিবারের মতো নিরাপত্তা দেব। আমার দল ক্ষমতায় আসলে ভাঙ্গা পৌর বাজারকে একটি মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ভাঙ্গা বাজার বণিক সমিতির কার্যালয়ে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, অনেকে বলে আওয়ামী লীগের লোক আমার কাছে আসে, আমি তাদের আশ্রয় দেই। যারা অন্যায় করে নাই তাদের আমি ভাসিয়ে দিতে পারি? যারা অন্যায় করেছে তারা পালিয়ে বেড়াচ্ছে, তাদের বিচার হোক এ বিষয়ে আমাদের কোন আপত্তি নাই।

তিনি আরও বলেন, নৌকায় ভোট দিলেই কি তারা পাপ করে ফেলছে? আমি কাদেরকে নিয়ে রাজনীতি করব? যারা ভাল লোক তাদেরকে নিয়েই সামনে চলতে হবে। যেহেতু নৌকা প্রতীক নাই, আপনাদের নিকট আমি একটিবার সাহায্য চাই, আমি আপনাদের পাঁচ বছর সাহায্য করব সেই কথা দিচ্ছি। 

অনুষ্ঠানে সদ্য যোগদানকারী ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সির সভাপতিতে ও বণিক সমিতির সদস্য আলম মুন্সির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্না, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদ মুন্সী, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, সদ্য যোগদানকারী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি সোবাহান মুন্সী, সদ্য যোগদানকারী জেলা যুবলীগের সদস্য জিএস লাভলু মুন্সিসহ অনেকে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow