হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে আলুচাষি ও ব্যবসায়ীরা। রোববার (২১ জুন) দুপুরে ঘণ্টাব্যাপী জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশন আলুর ব্যানারে মানববন্ধন করেন তারা। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেন। এসময় বক্তব্য দেন সংগঠনটির সভাপতি এ কে এম রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন, ব্যবসায়ী আব্দুল হান্নান, চাষি নুর আলম প্রমূখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলার মোট ১৯টি হিমাগারের মধ্যে কালাই উপজেলাতেই ১২টি অবস্থিত। সবচেয়ে বেশি আলু উৎপাদন ও হিমাগারে সংরক্ষণ করে এই উপজেলার চাষি ও ব্যবসায়ীরা। এই সুযোগ কাজে লাগিয়ে হিমাগারের মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে আলু সংরক্ষণের ভাড়া বাড়িয়েছেন। তারা অভিযোগ করেন, প্রতি ৬০ কেজি আলুর বস্তা সংরক্ষণে হিমাগারে ৪শ’ থেকে ৪৩০ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ফলে কৃষক ও ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানে পড়েছেন। অবিলম্বে এই বর্ধিত ভাড়া বাতিলের দাবি জানান বক্তারা। এদিন উপজেলার জিন্দারপুর ইউনিয়নে মোলামগাড়ীহাট নর্থপোল কোল্ড স্টোরেজের সামনে একই দ
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে আলুচাষি ও ব্যবসায়ীরা। রোববার (২১ জুন) দুপুরে ঘণ্টাব্যাপী জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশন আলুর ব্যানারে মানববন্ধন করেন তারা। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেন।
এসময় বক্তব্য দেন সংগঠনটির সভাপতি এ কে এম রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন, ব্যবসায়ী আব্দুল হান্নান, চাষি নুর আলম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলার মোট ১৯টি হিমাগারের মধ্যে কালাই উপজেলাতেই ১২টি অবস্থিত। সবচেয়ে বেশি আলু উৎপাদন ও হিমাগারে সংরক্ষণ করে এই উপজেলার চাষি ও ব্যবসায়ীরা। এই সুযোগ কাজে লাগিয়ে হিমাগারের মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে আলু সংরক্ষণের ভাড়া বাড়িয়েছেন।
তারা অভিযোগ করেন, প্রতি ৬০ কেজি আলুর বস্তা সংরক্ষণে হিমাগারে ৪শ’ থেকে ৪৩০ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ফলে কৃষক ও ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানে পড়েছেন। অবিলম্বে এই বর্ধিত ভাড়া বাতিলের দাবি জানান বক্তারা।
এদিন উপজেলার জিন্দারপুর ইউনিয়নে মোলামগাড়ীহাট নর্থপোল কোল্ড স্টোরেজের সামনে একই দাবিতে মানববন্ধন করেছে আলু সংরক্ষণকারী, চাষি ও ব্যবসায়ীরা। উপজেলা কৃষক, সংরক্ষণকারী ও ব্যবসায়ীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে আড়াই শতাধিক চাষি, সংরক্ষণকারী ও ব্যবসায়ী অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষক, সংরক্ষণকারী ও ব্যবসায়ী সংগঠনের সভাপতি তাজমিনুর রহমান, ব্যবসায়ী গোলাম মোস্তফা, রেজাউল ইসলাম, বুলবুল আহমেদ, কৃষক আবুল আলিম, রিপণ আহম্মেদ, সংরক্ষণকারী কামাল হোসেনসহ অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, এবারও আলুর দাম কম। মানবিক দৃষ্টিতে গত বছরের মতো এবারও ভাড়া নেওয়ার জন্য হিমাগার মালিকদের বলা হয়েছে।
মাহফুজ রহমান/এনএইচআর/এমএস
What's Your Reaction?