হিরো আলমের জামিন নামঞ্জুর

আলোচিত কন্টেন ক্রিয়েটর আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের (৪০) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল নং-১ এর বিচারক মো. আনোয়ারুল হক জামিনের আবেদন নামঞ্জুর করেন। ধর্ষণসহ মারপিট করে গর্ভপাত ঘটানোর মামলা তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট আলী আজগার বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে সাদিয়া রহমান মিথিলা (২৭) নামের যুবতী বাদি হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন টাইব্যুনাল নং-১ এর আদালতে গত বছরের ৪ মে এই মামলা দায়ের করেন।  মামলার অভিযোগে বলা হয়, বগুড়ার এরুলিয়া বানদিঘী পশ্চিমপাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে আসামি আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম ওই বাদিকে ছোট পর্দার নায়িকা বানানোর লোভ দেখায়। এর পরে হিরো আলম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। জনৈক মৌলভী ডেকে এনে বাদির সঙ্গে হিরো আলম কবুল বলে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে সংসার করতে থাকে। এরই মধ্যে শর্টফ্লিম তৈরির জন্য তার কাছ থেকে হিরো আলম ১৫ লাখ টাকা কর্জ নেয়। পরে বাদি হিরো আলমকে বিয়ের কাবিনের জন্য চাপ দিলে সে বাদিকে গত ১৮ এপ্রিল বগুড়ার বাড়িতে নিয়ে আসে এবং তাকে সন্তান নষ্ট

হিরো আলমের জামিন নামঞ্জুর

আলোচিত কন্টেন ক্রিয়েটর আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের (৪০) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল নং-১ এর বিচারক মো. আনোয়ারুল হক জামিনের আবেদন নামঞ্জুর করেন।

ধর্ষণসহ মারপিট করে গর্ভপাত ঘটানোর মামলা তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট আলী আজগার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে সাদিয়া রহমান মিথিলা (২৭) নামের যুবতী বাদি হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন টাইব্যুনাল নং-১ এর আদালতে গত বছরের ৪ মে এই মামলা দায়ের করেন। 

মামলার অভিযোগে বলা হয়, বগুড়ার এরুলিয়া বানদিঘী পশ্চিমপাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে আসামি আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম ওই বাদিকে ছোট পর্দার নায়িকা বানানোর লোভ দেখায়। এর পরে হিরো আলম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। জনৈক মৌলভী ডেকে এনে বাদির সঙ্গে হিরো আলম কবুল বলে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে সংসার করতে থাকে। এরই মধ্যে শর্টফ্লিম তৈরির জন্য তার কাছ থেকে হিরো আলম ১৫ লাখ টাকা কর্জ নেয়। পরে বাদি হিরো আলমকে বিয়ের কাবিনের জন্য চাপ দিলে সে বাদিকে গত ১৮ এপ্রিল বগুড়ার বাড়িতে নিয়ে আসে এবং তাকে সন্তান নষ্টের জন্য চাপ দেয়।

বাদি তার সন্তান নষ্ট করতে রাজি না হলে আসামি হিরো আলম গত ২১ এপ্রিল সকাল ১০টার দিকে নিজ বাড়িতে তাকে মারপিট করলে রক্তক্ষরণ শুরু হয়। এরপর ওই দিন তাকে বগুড়া শহরে একটি ক্লিনিকে ভর্তি করে দিলে তার গর্ভের সন্তান নষ্ট হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ এপ্রিল ভর্তি করা হলে সেখানে ২৬ এপ্রিল পর্যন্ত চিকিৎসা গ্রহণ করে মর্মে অভিযোগে বলা হয়েছে।

পিবিআই পুলিশ পরিদর্শক কবিরুল ইসলাম অভিযোগটি তদন্ত করে গত ২০ জানুয়ারি সইকৃত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই ট্রাইব্যুনালের বিচারক মো. আনোয়ারুল হক ওই আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

এরপর গত ১৮ ফেব্রুয়ারি পুলিশ আসামি হিরো আলমকে গ্রেপ্তার করে ওই ট্রাইব্যুনালে সোপর্দ করলে বিচারক ওই আসামিকে হাজতি পরোয়ানামূলে কারাগারে প্রেরণের আদেশ দেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট আলী আজগার এবং আসামি পক্ষে অ্যাডভোকেট নুরুল আলম খোকন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow