হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

দিনাজপুরের হিলি সীমান্তে ঈদুল ফিতর উপলক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাব পিলারের চেকপোস্ট গেটের শূন্য রেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়। এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন মণ্ডল, ৭৯ বিএসএফের ইনস্পেক্টর রহিত শর্মার হাতে ৪ প্যাকেট মিষ্টি তুলে দেন। পরে বিএসএফের পক্ষ থেকেও ৪ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কুশল বিনিময় করেন। বিজিবি জানায়, উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা যাতে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন সেই লক্ষ্যে প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা উভয়ে মিষ্টি বিনিময় করে থাকি। আজকেও ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিজিবির পক্ষে আইসিপি চেকপোস্টের পোস্ট কমান্ডার মীর হোসেন এবং বিএসএফের চেকপোস্ট কমান্ডার অতুল। উল্লেখ্য, অন্তর্বর্ত সরকারের দেড় বছরের শাসনামলে সীমান্তে মিষ্টি ব

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

দিনাজপুরের হিলি সীমান্তে ঈদুল ফিতর উপলক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।

শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাব পিলারের চেকপোস্ট গেটের শূন্য রেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।

এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন মণ্ডল, ৭৯ বিএসএফের ইনস্পেক্টর রহিত শর্মার হাতে ৪ প্যাকেট মিষ্টি তুলে দেন। পরে বিএসএফের পক্ষ থেকেও ৪ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কুশল বিনিময় করেন।

বিজিবি জানায়, উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা যাতে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন সেই লক্ষ্যে প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা উভয়ে মিষ্টি বিনিময় করে থাকি। আজকেও ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিজিবির পক্ষে আইসিপি চেকপোস্টের পোস্ট কমান্ডার মীর হোসেন এবং বিএসএফের চেকপোস্ট কমান্ডার অতুল।

উল্লেখ্য, অন্তর্বর্ত সরকারের দেড় বছরের শাসনামলে সীমান্তে মিষ্টি বিনিময় হয়নি। তবে রাজনৈতিক সরকার আসার পর প্রথমবার সীমান্তে মিষ্টি বিনিময় হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে আরও বন্ধুত্ব বাড়িয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মো.মাহাবুর রহমান/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow