হুইপ নুরুদ্দিন অপুর সহকারী একান্ত সচিব হলেন জয়নাল আবেদীন

‎জাতীয় সংসদের হুইপ (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জয়নাল আবেদীন। ‎মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ‎রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে মোহাম্মদ জয়নাল আবেদীনকে নিয়োগ প্রদান করা হয়েছে। আরও বলা হয়েছে, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু যদি কোনো কারণে এ পদে তাকে বহাল রাখতে অনিচ্ছা প্রকাশ করেন অথবা মোহাম্মদ জয়নাল আবেদীন নিজে দায়িত্ব পালনে অনাগ্রহী হন, তাহলে এ নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

হুইপ নুরুদ্দিন অপুর সহকারী একান্ত সচিব হলেন জয়নাল আবেদীন

‎জাতীয় সংসদের হুইপ (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জয়নাল আবেদীন।

‎মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে মোহাম্মদ জয়নাল আবেদীনকে নিয়োগ প্রদান করা হয়েছে।

আরও বলা হয়েছে, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু যদি কোনো কারণে এ পদে তাকে বহাল রাখতে অনিচ্ছা প্রকাশ করেন অথবা মোহাম্মদ জয়নাল আবেদীন নিজে দায়িত্ব পালনে অনাগ্রহী হন, তাহলে এ নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow