হুমায়ূন আহমেদের সংলাপে স্বামীকে নিয়ে দীপ্তি চৌধুরীর আবেগঘন বার্তা

বিয়ের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই স্বামীকে উদ্দেশ করে আবেগঘন একটি বার্তা শেয়ার করে আলোচনায় এসেছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!’ তার এই পোস্ট প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই পোস্টটির ভাষা ও আবেগঘন উপস্থাপনাকে ঘিরে নানা মন্তব্য করছেন। দীপ্তির ব্যবহৃত এই বাক্যটি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় উপন্যাসের সংলাপের অনুকরণে লেখা। মূল সংলাপে ছিল, ‘ডাক্তার সাহেব, তুমি আমার জন্য দুফোঁটা চোখের চোখের জল ফেলেছ! তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব।’ সেই সাহিত্যিক আবেগকে নিজের বাস্তব জীবনের অনুভূতির সঙ্গে মিলিয়ে তিনি ‘ডাক্তার সাহেব’র জায়গায় ব্যবহার করেছেন ‘মাস্টার সাহেব’। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে দীপ্তি চৌধুরীর আক্দ সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব একজন শিক্ষক ও গবেষ

হুমায়ূন আহমেদের সংলাপে স্বামীকে নিয়ে দীপ্তি চৌধুরীর আবেগঘন বার্তা

বিয়ের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই স্বামীকে উদ্দেশ করে আবেগঘন একটি বার্তা শেয়ার করে আলোচনায় এসেছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!’

তার এই পোস্ট প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই পোস্টটির ভাষা ও আবেগঘন উপস্থাপনাকে ঘিরে নানা মন্তব্য করছেন।

দীপ্তির ব্যবহৃত এই বাক্যটি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় উপন্যাসের সংলাপের অনুকরণে লেখা। মূল সংলাপে ছিল, ‘ডাক্তার সাহেব, তুমি আমার জন্য দুফোঁটা চোখের চোখের জল ফেলেছ! তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব।’ সেই সাহিত্যিক আবেগকে নিজের বাস্তব জীবনের অনুভূতির সঙ্গে মিলিয়ে তিনি ‘ডাক্তার সাহেব’র জায়গায় ব্যবহার করেছেন ‘মাস্টার সাহেব’।

শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে দীপ্তি চৌধুরীর আক্দ সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব একজন শিক্ষক ও গবেষক। তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে অধ্যয়ন শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আক্দের পর সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেন দীপ্তি। সেখানে নবদম্পতিকে আনন্দঘন মুহূর্তে দেখা যায়। তবে ছবির চেয়ে বেশি নজর কাড়ে তার আবেগঘন ক্যাপশনটি।

আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনেক দেরিতে জানলাম: ফারুকী 
শাকিব খানের জন্য দুঃসংবাদ 

পোস্টটি ঘিরে মন্তব্যের ঘরেও শুভেচ্ছার বন্যা বইছে। সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের শুভকামনা জানিয়েছেন। বিয়ের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দীপ্তি চৌধুরী ও তার নতুন জীবন নিয়ে চলছে নানা আলোচনা।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow