হেফাজতের কেন্দ্রীয় নেতাদের কাছে ‘ঐক্যের রূপরেখা’ তুলে দিল জমিয়ত
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ও ইসলামী স্বার্থে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত ‘ঐক্যের রূপরেখা’ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বুধবার (৫ আগস্ট) হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশীরুল্লাহ এবং কেন্দ্রীয় সহঅর্থ সম্পাদক মুফতি সালাহ উদ্দিন (দিলু রোড), সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানীর হাতে এ রূপরেখা হস্তান্তর করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা, পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে কার্যকর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দলটি আশা প্রকাশ করে, এই রূপরেখাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলের মধ্যে ইতিবাচক আলোচনা ও সমন্বয় জোরদার হবে এবং উম্মাহর বৃহত্তর কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা আরও বেগবান হবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ও ইসলামী স্বার্থে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত ‘ঐক্যের রূপরেখা’ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বুধবার (৫ আগস্ট) হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশীরুল্লাহ এবং কেন্দ্রীয় সহঅর্থ সম্পাদক মুফতি সালাহ উদ্দিন (দিলু রোড), সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানীর হাতে এ রূপরেখা হস্তান্তর করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা, পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে কার্যকর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দলটি আশা প্রকাশ করে, এই রূপরেখাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলের মধ্যে ইতিবাচক আলোচনা ও সমন্বয় জোরদার হবে এবং উম্মাহর বৃহত্তর কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা আরও বেগবান হবে।
What's Your Reaction?