হেরে গেছে ব্রাজিল, কী করবে আর্জেন্টিনা?

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার মধ্যরাতে মুখোমুখি হয় সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। দুই ফুটবল পরাশক্তির এই লড়াইয়ে বাড়তি নজর ফুটবল–ভক্তদের। বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলর ফক্সবরোতে অনুষ্ঠিত সেই ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২–১ গোলে হারিয়েছে ফ্রান্স। ব্রাজিল হারার পর ফুটবলপ্রেমীদের এখন মনোযোগ আর্জেন্টিনার ম্যাচে।লাতিন আমেরিকার দুই দেশ বলে কথা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে স্পেনের বিপক্ষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফিনালিসিমা বাতিল হয়ে গেছে। কাতারে তাদের পরের ম্যাচ ছিল স্বাগতিক দলের বিপক্ষে। সেটাও হচ্ছে না। এরপর আলবিসেলেস্তেরা ঘরের মাঠে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচের সূচি ঠিক করেছিল। কিন্তু কাছাকাছি সময়ে মধ্য আমেরিকার দেশটির আরেকটি ম্যাচ থাকায় তাদের সঙ্গে খেলতে ফিফার অনুমোদন পায়নি লিওনেল স্কালোনির দল। এরপর নতুন করে দুটি প্রতিপক্ষ ঠিক করে আর্জেন্টিনা সূচি ঘোষণা করেছে। তবে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছাড়ছে না তারা। বর্তমান চ্যাম্পিয়নরা আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে নামছে। লিওনেল মেসির দ

হেরে গেছে ব্রাজিল, কী করবে আর্জেন্টিনা?

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার মধ্যরাতে মুখোমুখি হয় সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। দুই ফুটবল পরাশক্তির এই লড়াইয়ে বাড়তি নজর ফুটবল–ভক্তদের। বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলর ফক্সবরোতে অনুষ্ঠিত সেই ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২–১ গোলে হারিয়েছে ফ্রান্স।

ব্রাজিল হারার পর ফুটবলপ্রেমীদের এখন মনোযোগ আর্জেন্টিনার ম্যাচে।লাতিন আমেরিকার দুই দেশ বলে কথা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে স্পেনের বিপক্ষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফিনালিসিমা বাতিল হয়ে গেছে। কাতারে তাদের পরের ম্যাচ ছিল স্বাগতিক দলের বিপক্ষে। সেটাও হচ্ছে না। এরপর আলবিসেলেস্তেরা ঘরের মাঠে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচের সূচি ঠিক করেছিল। কিন্তু কাছাকাছি সময়ে মধ্য আমেরিকার দেশটির আরেকটি ম্যাচ থাকায় তাদের সঙ্গে খেলতে ফিফার অনুমোদন পায়নি লিওনেল স্কালোনির দল।

এরপর নতুন করে দুটি প্রতিপক্ষ ঠিক করে আর্জেন্টিনা সূচি ঘোষণা করেছে। তবে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছাড়ছে না তারা। বর্তমান চ্যাম্পিয়নরা আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে নামছে।

লিওনেল মেসির দল দুটি ম্যাচ খেলবে ঘরের মাঠে। শনিবার বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরায় মৌরিতানিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ। তারপর জাম্বিয়ার বিপক্ষে খেলা। মৌরিতানিয়ার সঙ্গে মেসিদের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর সোয়া ৫টায়। 

প্রতিপক্ষ দুর্বল হলেও পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। কারণ বিশ্বকাপের আগে নিজেদের শক্তিমত্তা, দুর্বলতা খুঁজে বের করতে হবে। ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ জাম্বিয়া।  

ম্যাচটি সরাসরি সম্প্রচার করার ঘোষণা দিয়েছে বিইন স্পোর্টস। বাংলাদেশ থেকে অনলাইন লাইভ স্ট্রিমিং সাইট, স্পোর্টস অ্যাপ/ওটিটি প্ল্যাটফর্মে দেখতে হবে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেল ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে সম্প্রচার হবে ম্যাচটি। আর্জেন্টিনায় সাধারণত টিওয়াইসি স্পোর্টস বা টিভি পাবলিকা-তে জাতীয় দলের ম্যাচ সম্প্রচার হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow