হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানায় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।  ঘটনাটি ঘটে দেশটির পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে। সেখানে আগের দিন রাডার থেকে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ মিলে। ধারণা করা হচ্ছে, হেলিকপ্টরে থাকা আরোহীদের কেউ বেঁচে নেই। কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত তিনজনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধার অভিযান চলছে। সবার অবস্থান নিশ্চিত হওয়া পর্যন্ত অভিযান চলবে।  কেন এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও জানা যায়নি। তবে, পূর্ব-সাইবেরিয়ান পরিবহন প্রসিকিউটরের কার্যালয় পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে, হেলিকপ্টারটির মালিকানা নিহত পাইলটের। তার হেলিকপ্টারটি চালানোর অনুমতি ছিল না। এছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আকাশযানটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিতও হয়নি বলে ধারণা তাদের। তদন্তে তৎকালীন আবহাওয়া, পাইলটের অবস্থা এবং হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি আমলে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনা এবং নিবন্ধনহীন হেলিকপ্টার উড্ডয়নের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow