হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, দোকানে নিষিদ্ধ রেড বুল

দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও আমদানি নিষিদ্ধ রেড বুল বিক্রিসহ বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৭ জুলাই) দুপুরে হাকিমপুর উপজেলার হিলির সিপি রোড ও হিলি বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন দোকানে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে এমন অভিযোগে হিলি বাজারে অভিযান চালানো হয়। অভিযানে দুই হোটেল মালিককে চার হাজার টাকা ও আমদানি নিষিদ্ধ রেড বুল বিক্রির অপরাধে আরও তিন প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বেশকিছু রেড বুল জব্দ করে ধ্বংস করা হয়। আরও পড়ুন ভৈরবে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও আমদানি নিষিদ্ধ রেড বুল বিক্রয়ের অপরাধে পাঁচ প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। মাহাবুর রহমান/এসজেডএইচ/এএসএম

হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, দোকানে নিষিদ্ধ রেড বুল

দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও আমদানি নিষিদ্ধ রেড বুল বিক্রিসহ বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৭ জুলাই) দুপুরে হাকিমপুর উপজেলার হিলির সিপি রোড ও হিলি বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন দোকানে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে এমন অভিযোগে হিলি বাজারে অভিযান চালানো হয়। অভিযানে দুই হোটেল মালিককে চার হাজার টাকা ও আমদানি নিষিদ্ধ রেড বুল বিক্রির অপরাধে আরও তিন প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বেশকিছু রেড বুল জব্দ করে ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও আমদানি নিষিদ্ধ রেড বুল বিক্রয়ের অপরাধে পাঁচ প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে।

মাহাবুর রহমান/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow