হোয়াটসঅ্যাপের এই ৫ ফিচার বদলে দেবে চ্যাটিংয়ের অভিজ্ঞতা
দিনের শুরু থেকে রাত পর্যন্ত ব্যক্তিগত আড্ডা, অফিসের কাজ, ছবি-ভিডিও শেয়ার কিংবা জরুরি যোগাযোগ সবকিছুর কেন্দ্রেই এখন হোয়াটসঅ্যাপ। আর ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ, নিরাপদ ও মজাদার করে তুলতে একের পর এক নতুন ফিচার আনছে মেটা। শুধু মেসেজ পাঠানো বা নীল টিক দেখেই আর আটকে নেই হোয়াটসঅ্যাপ। গোপনীয়তা রক্ষা, স্প্যাম কল নিয়ন্ত্রণ থেকে শুরু করে এআই দিয়ে স্ট্যাটাস সাজানো অ্যাপটির নতুন কিছু ফিচার সত্যিই বদলে দিতে পারে আপনার চ্যাটিংয়ের ধরন। চলুন দেখে নেওয়া যাক এমনই পাঁচটি দারুণ ফিচার। প্রোফাইলের ‘অ্যাবাউট’ এবার আরও জীবন্ত একসময় প্রোফাইলের নিচে থাকা ‘অ্যাবাউট’ অংশটি অনেকটাই অবহেলিত ছিল। এখন সেটিই হয়ে উঠছে ছোট্ট স্ট্যাটাস বোর্ড। আপনার কন্ট্যাক্টে থাকা মানুষজন সরাসরি চ্যাট থেকেই দেখতে পারবেন আপনি কী লিখেছেন। চাইলে মুড, ব্যস্ততা বা বিশেষ কোনো বার্তা এক লাইনে জানিয়ে দিতে পারবেন সহজেই। এতে যোগাযোগও হবে আরও প্রাণবন্ত। অচেনা নম্বরের কল? এবার থাকবে নিশ্চিন্ত অফিসের ব্যস্ততা কিংবা বিশ্রামের সময়ে হঠাৎ অজানা নম্বর থেকে কল এসে বিরক্ত করছে? সেই সমস্যার সমাধান আনছে ‘সাইলেন্স আননোন কলারস’ ফিচার। এটি চালু করলে অচেনা ন
দিনের শুরু থেকে রাত পর্যন্ত ব্যক্তিগত আড্ডা, অফিসের কাজ, ছবি-ভিডিও শেয়ার কিংবা জরুরি যোগাযোগ সবকিছুর কেন্দ্রেই এখন হোয়াটসঅ্যাপ। আর ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ, নিরাপদ ও মজাদার করে তুলতে একের পর এক নতুন ফিচার আনছে মেটা।
শুধু মেসেজ পাঠানো বা নীল টিক দেখেই আর আটকে নেই হোয়াটসঅ্যাপ। গোপনীয়তা রক্ষা, স্প্যাম কল নিয়ন্ত্রণ থেকে শুরু করে এআই দিয়ে স্ট্যাটাস সাজানো অ্যাপটির নতুন কিছু ফিচার সত্যিই বদলে দিতে পারে আপনার চ্যাটিংয়ের ধরন। চলুন দেখে নেওয়া যাক এমনই পাঁচটি দারুণ ফিচার।
প্রোফাইলের ‘অ্যাবাউট’ এবার আরও জীবন্ত
একসময় প্রোফাইলের নিচে থাকা ‘অ্যাবাউট’ অংশটি অনেকটাই অবহেলিত ছিল। এখন সেটিই হয়ে উঠছে ছোট্ট স্ট্যাটাস বোর্ড। আপনার কন্ট্যাক্টে থাকা মানুষজন সরাসরি চ্যাট থেকেই দেখতে পারবেন আপনি কী লিখেছেন। চাইলে মুড, ব্যস্ততা বা বিশেষ কোনো বার্তা এক লাইনে জানিয়ে দিতে পারবেন সহজেই। এতে যোগাযোগও হবে আরও প্রাণবন্ত।
অচেনা নম্বরের কল? এবার থাকবে নিশ্চিন্ত
অফিসের ব্যস্ততা কিংবা বিশ্রামের সময়ে হঠাৎ অজানা নম্বর থেকে কল এসে বিরক্ত করছে? সেই সমস্যার সমাধান আনছে ‘সাইলেন্স আননোন কলারস’ ফিচার। এটি চালু করলে অচেনা নম্বর থেকে কল এলেও ফোন আর বাজবে না। তবে পরে কল হিস্ট্রি থেকে দেখে নিতে পারবেন কে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। স্প্যাম ও স্ক্যাম কল এড়াতে এটি বেশ কার্যকর।
লিঙ্কে ক্লিকের আগে মিলবে বাড়তি সতর্কতা
চ্যাটে আসা বিভিন্ন লিঙ্ক নিয়ে অনেক সময় সন্দেহ তৈরি হয়। কোনটি নিরাপদ, আর কোনটি ফাঁদ তা বুঝে ওঠা কঠিন। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ লিঙ্ক প্রিভিউকে আরও বড় ও বিস্তারিত করেছে। ফলে ছবি, শিরোনাম এবং অতিরিক্ত তথ্য দেখে আগেই ধারণা পাওয়া যাবে লিঙ্কটি বিশ্বাসযোগ্য কি না।
স্ট্যাটাসে এআই-এর ছোঁয়া
স্ট্যাটাসে আলাদা কিছু দিতে চান কিন্তু পছন্দের ছবি খুঁজে পাচ্ছেন না? এখন সাহায্যে আসবে মেটা এআই। শুধু আপনার কল্পনার বর্ণনা লিখে দিলেই এআই তৈরি করে দেবে নতুন ছবি। সেই ছবিই সরাসরি ব্যবহার করা যাবে স্ট্যাটাস। ফলে সৃজনশীল স্টেটাস বানানো হবে আরও সহজ।
এক জায়গাতেই সব প্রাইভেসি নিয়ন্ত্রণ
প্রাইভেসি সেটিংসে গিয়ে আলাদা আলাদা অপশন খুঁজে বের করার ঝামেলা কমাতে এসেছে ‘প্রাইভেসি চেকআপ’। এই ফিচারের মাধ্যমে প্রোফাইল ছবি, লাস্ট সিন, অনলাইন স্ট্যাটাস, কল ও ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ এক জায়গা থেকেই সহজে পরিচালনা করা যাবে। যারা নিজেদের গোপনীয়তা নিয়ে সচেতন, তাদের জন্য এটি বেশ উপকারী।
প্রযুক্তিনির্ভর এই সময়ে যোগাযোগকে আরও স্মার্ট ও নিরাপদ করে তুলতেই নিয়মিত নতুনত্ব আনছে হোয়াটসঅ্যাপ। ছোট ছোট এই পরিবর্তনগুলোই ধীরে ধীরে বদলে দিচ্ছে আমাদের ডিজিটাল জীবনযাপন। তাই আপনি যদি এখনও এই ফিচারগুলো ব্যবহার না করে থাকেন, তাহলে একবার ট্রাই করেই দেখতে পারেন।
- আরও পড়ুন
ব্যাকআপের জন্য নিজস্ব ক্লাউড ও পাসকি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ চ্যাট হ্যাকড হয়েছে বুঝবেন যেভাবে
কেএসকে
What's Your Reaction?