হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ও রিস্টোর সমস্যায় করণীয় কী?

ব্যক্তিগত যোগাযোগ কিংবা প্রাতিষ্ঠানিক কাজ- সবখানেই এখন হোয়াটসঅ্যাপের ব্যাপক ব্যবহার। প্রতিদিন এই প্ল্যাটফর্মে অসংখ্য বার্তা, ছবি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদান হচ্ছে। তবে স্মার্টফোন হারিয়ে গেলে, চুরি হলে কিংবা নতুন হ্যান্ডসেট পরিবর্তন করলে এই মূল্যবান তথ্যগুলো হারানোর একটা বড় ঝুঁকি থাকে। এই ক্ষতি এড়াতে ব্যবহারকারীরা নিয়মিত চ্যাট ব্যাকআপ বা অনলাইনে তথ্য সংরক্ষণ করে থাকেন। তবে অনেক সময় কারিগরি ত্রুটির কারণে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ কিংবা রিস্টোর প্রক্রিয়া সঠিকভাবে কাজ করে না। এমন সমস্যায় পড়লে যেভাবে সমাধান করবেন, তার কিছু কার্যকর কৌশল নিচে দেওয়া হলো: ১. সাময়িক ত্রুটি দূর করতে প্রাথমিক পদক্ষেপ অনেক সময় ছোটখাটো বা সাময়িক ত্রুটির কারণে ব্যাকআপ বা রিস্টোর আটকে যেতে পারে। এক্ষেত্রে নিচের বিষয়গুলো পরীক্ষা করুন: ফোন রিস্টার্ট করা: যেকোনো ডিজিটাল সমস্যার প্রাথমিক সমাধান হলো ডিভাইসটি একবার রিস্টার্ট বা বন্ধ করে চালু করা। নেটওয়ার্ক পরিবর্তন: ওয়াই-ফাই সংযোগ দুর্বল হলে তা বন্ধ করে আবার চালু করুন কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য ওয়াই-ফাই ব্যবহার করুন। প্রয়োজনে মোবাইল ডেটা দিয়ে চেষ্টা করতে পারে

হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ও রিস্টোর সমস্যায় করণীয় কী?

ব্যক্তিগত যোগাযোগ কিংবা প্রাতিষ্ঠানিক কাজ- সবখানেই এখন হোয়াটসঅ্যাপের ব্যাপক ব্যবহার। প্রতিদিন এই প্ল্যাটফর্মে অসংখ্য বার্তা, ছবি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদান হচ্ছে। তবে স্মার্টফোন হারিয়ে গেলে, চুরি হলে কিংবা নতুন হ্যান্ডসেট পরিবর্তন করলে এই মূল্যবান তথ্যগুলো হারানোর একটা বড় ঝুঁকি থাকে। এই ক্ষতি এড়াতে ব্যবহারকারীরা নিয়মিত চ্যাট ব্যাকআপ বা অনলাইনে তথ্য সংরক্ষণ করে থাকেন।

তবে অনেক সময় কারিগরি ত্রুটির কারণে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ কিংবা রিস্টোর প্রক্রিয়া সঠিকভাবে কাজ করে না। এমন সমস্যায় পড়লে যেভাবে সমাধান করবেন, তার কিছু কার্যকর কৌশল নিচে দেওয়া হলো:

১. সাময়িক ত্রুটি দূর করতে প্রাথমিক পদক্ষেপ

অনেক সময় ছোটখাটো বা সাময়িক ত্রুটির কারণে ব্যাকআপ বা রিস্টোর আটকে যেতে পারে। এক্ষেত্রে নিচের বিষয়গুলো পরীক্ষা করুন:

ফোন রিস্টার্ট করা: যেকোনো ডিজিটাল সমস্যার প্রাথমিক সমাধান হলো ডিভাইসটি একবার রিস্টার্ট বা বন্ধ করে চালু করা।

নেটওয়ার্ক পরিবর্তন: ওয়াই-ফাই সংযোগ দুর্বল হলে তা বন্ধ করে আবার চালু করুন কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য ওয়াই-ফাই ব্যবহার করুন। প্রয়োজনে মোবাইল ডেটা দিয়ে চেষ্টা করতে পারেন। (মনে রাখবেন, নেটওয়ার্ক পরিবর্তনের সময় ব্যাকআপ প্রক্রিয়া সাময়িকভাবে থমকে যেতে পারে)।

স্টোরেজ ও ব্যাটারি পরীক্ষা: ফোনে পর্যাপ্ত খালি জায়গা না থাকলে কিংবা ব্যাটারির চার্জ ব্যাকআপ নেওয়ার জন্য পর্যাপ্ত না হলেও এই প্রক্রিয়া ব্যাহত হয়। তাই অপ্রয়োজনীয় ফাইল মুছে ফোনের জায়গা ফাঁকা করুন এবং ফোন চার্জে দিয়ে চেষ্টা করুন।

ফোর্স স্টপ : সমস্যা না মিটলে ফোনের সেটিংস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ‘ফোর্স স্টপ’ করে আবার নতুন করে চালু করুন।

সিম কার্ড সক্রিয় রাখা: ডুয়াল সিম ব্যবহারকারীদের ক্ষেত্রে যে নম্বরটি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা, সেই সিমটি ফোনে সচল বা অ্যাক্টিভ আছে কি না তা নিশ্চিত করুন।

২. গুগল প্লে সার্ভিসেস হালনাগাদ

অ্যান্ড্রয়েড ফোনে ব্যাকআপের পুরো প্রক্রিয়াটি গুগল ড্রাইভের সঙ্গে যুক্ত থাকে। তাই পুরোনো সংস্করণের ‘গুগল প্লে সার্ভিসেস’ অ্যাপের কারণেও তথ্য সংরক্ষণ বা উদ্ধারে সমস্যা হতে পারে।

এজন্য ফোনের Settings থেকে Apps বা App Management-এ যান। সেখানে Google Play Services খুঁজে বের করে App Info-তে ক্লিক করুন এবং অ্যাপটি সর্বশেষ সংস্করণে ‘আপডেট’ করে নিন।

এতেও কাজ না হলে সুরক্ষার জন্য চ্যাট ব্যাকআপের শেষ চেষ্টা করে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আনইনস্টল করুন এবং গুগল প্লে স্টোর থেকে আবার নতুন করে ইনস্টল করুন।

৩. ত্রুটি বা ‘এরর মেসেজ’ দেখালে করণীয়

তথ্য সংরক্ষণের সময় কোনো জটিলতা হলে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে বিভিন্ন ধরনের ত্রুটি বা এরর মেসেজ দেখায়। আবার অনেক সময় গুগল অ্যাকাউন্ট যুক্ত করতে গেলে সেটি ‘ধূসর’ হয়ে থাকে। এমন হলে:

অ্যাপ পারমিশন চেক: হোয়াটসঅ্যাপের প্রয়োজনীয় অনুমতি বা পারমিশনগুলো চালু আছে কি না তা নিশ্চিত করুন। বিশেষ করে ফোনের Photos and Videos কিংবা Storage পারমিশনটি অবশ্যই ‘Allow’ থাকতে হবে।

অ্যাকাউন্ট সিঙ্ক (Sync) করা: ফোনের Settings থেকে Accounts বা Manage Accounts-এ গিয়ে সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করুন। সেখানে Sync Account অপশনে গিয়ে Sync Now চাপলে তথ্য হালনাগাদ হবে।

গুগল অ্যাকাউন্ট রি-অ্যাড করা: সমস্যা সমাধান না হলে ফোন থেকে গুগল অ্যাকাউন্টটি রিমুভ বা মুছে ফেলে আবার নতুন করে যুক্ত করুন। এরপর হোয়াটসঅ্যাপের Settings থেকে Chats > Chat Backup-এ গিয়ে গুগল অ্যাকাউন্টটি পুনরায় সেট করে নিন।

৪. ব্যাকআপ ফাইলটি ‘করাপ্টেড’ হলে

সব ধরনের চেষ্টা করার পরও যদি ব্যাকআপ রিস্টোর না হয়, তবে বুঝতে হবে আপনার ব্যাকআপ ফাইলটি ‘করাপ্টেড’ বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণত ব্যাকআপ নেওয়ার সময় মাঝপথে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে, অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে গেলে কিংবা ভাইরাসে আক্রান্ত কোনো ফাইল আদান-প্রদান করলে এমনটা হয়।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের মতে, ব্যাকআপ ফাইল একবার সম্পূর্ণ করাপ্টেড হয়ে গেলে তা আর পুনরুদ্ধার বা রিস্টোর করা সম্ভব হয় না। তাই ব্যাকআপ নেওয়ার সময় সবসময় স্থিতিশীল ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করা উচিত।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow