হ্যাজেলউড-ভুবনেশ্বরদের বেধড়ক পিটিয়ে বৈভবের নতুন ইতিহাস
কে হ্যাজেলউড, কে ভুবনেশ্বর কুমার? প্রতিপক্ষের বোলার দেখেন না বৈভব সূর্যবংশী। ১৫ বছরের বিস্ময় বালকের এটাই মূল দর্শন। যা আজ আরও একবার প্রমাণ করলেন বৈভব। তারকা বোলারদের বেধড়ক পিটিয়েই আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে করলেন ১৫ বলে হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত মাত্র ২৮ বলে ৭৬ রান। দলের ৬ উইকেটের দুর্দান্ত জয়ের সঙ্গে নতুন কীর্তিও গড়লেন তিনি।
আজ শুক্রবার আরসিবি’র ২০২ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে বৈভব। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বুমরাহর প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিল। আজ ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড এই দুই তারকার প্রথম বলেই চার মারলেন। হ্যাজেলউডের এক ওভারে বৈভব তুলল ১৯ রান। হাফসেঞ্চুরি এল মাত্র ১৫ বলে।বল আপনি যেখানেই করুন, স্লোয়ার-ইয়র্কার-লাইন, সব বলই মাঠের বাইরে। থামল ৭৬ রানে। ইনিংসে ছিল ৭টি ছয়, ৮টি চার। স্ট্রাইক রেট ৩০০। বৈভব সূর্যবংশীর কাছে ম্লান বিরাট কোহলি! এমন লাইন লেখা কঠিন হলেও সেটাকেই বাস্তবে পরিণত করছেন বৈভব।
আজ ১৫ বলে হাফসেঞ্চুরি করে ইতিহাসও গড়েছেন বৈভব। ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে। আইপিএলের ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরি করা ভারতীয় ব্যাটারও এখন বৈভব
কে হ্যাজেলউড, কে ভুবনেশ্বর কুমার? প্রতিপক্ষের বোলার দেখেন না বৈভব সূর্যবংশী। ১৫ বছরের বিস্ময় বালকের এটাই মূল দর্শন। যা আজ আরও একবার প্রমাণ করলেন বৈভব। তারকা বোলারদের বেধড়ক পিটিয়েই আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে করলেন ১৫ বলে হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত মাত্র ২৮ বলে ৭৬ রান। দলের ৬ উইকেটের দুর্দান্ত জয়ের সঙ্গে নতুন কীর্তিও গড়লেন তিনি।
আজ শুক্রবার আরসিবি’র ২০২ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে বৈভব। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বুমরাহর প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিল। আজ ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড এই দুই তারকার প্রথম বলেই চার মারলেন। হ্যাজেলউডের এক ওভারে বৈভব তুলল ১৯ রান। হাফসেঞ্চুরি এল মাত্র ১৫ বলে।বল আপনি যেখানেই করুন, স্লোয়ার-ইয়র্কার-লাইন, সব বলই মাঠের বাইরে। থামল ৭৬ রানে। ইনিংসে ছিল ৭টি ছয়, ৮টি চার। স্ট্রাইক রেট ৩০০। বৈভব সূর্যবংশীর কাছে ম্লান বিরাট কোহলি! এমন লাইন লেখা কঠিন হলেও সেটাকেই বাস্তবে পরিণত করছেন বৈভব।
আজ ১৫ বলে হাফসেঞ্চুরি করে ইতিহাসও গড়েছেন বৈভব। ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে। আইপিএলের ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরি করা ভারতীয় ব্যাটারও এখন বৈভব।
এর আগে ১৫ বলে হাফসেঞ্চুরি কে করেছিলেন জানেন? উত্তর বৈভবেরই। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চলতি আসরেই করেছিল সে। এছাড়া ইউসুফ পাঠানও ১৫ বলে অর্ধ-শতক করেছিলেন। এই তালিকায় সবার উপরে যশস্বী জয়সওয়াল। ১৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি।
বৈভবের নজির এখানেই শেষ হচ্ছে না। পাওয়ার প্লেতে তিনবার ৫০ এর বেশি রান করল সে। জস বাটলারের সঙ্গে একই সঙ্গে রয়েছে ১৫ বছরের এই প্রতিভাবান ক্রিকেটার। এছাড়া আইপিএলে ২০ বলের কমে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করার তালিকাতেও জায়গা করে নিল বৈভব। এক কিংবা দুইবার নয়? বৈভব এই নজির গড়ল তিনবার। তবে নিকোলাস পুরান ৪ বার ২০ বলের কমে হাফসেঞ্চুরি করে তার উপরে অবস্থান করছেন।
বৈভবের এমন পারফরম্যান্সের পর এবারের আইপিএলের চ্যাম্পিয়ন কি রাজস্থান রয়্যালস? ১৬তম ম্যাচের শেষে এই প্রশ্নটা জোর দিয়ে করতেই পারেন আপনি। সব মিলিয়ে চলতি আসরে টানা চার ম্যাচ জিতে নিল রাজস্থান রয়্যালস।