হ্যান্ড লাগেজে হজযাত্রীদের প্রয়োজনীয় মালামাল বহনের অনুরোধ

হয়রানি ও ভোগান্তি লাঘবে হজযাত্রীর হ্যান্ড লাগেজে (হাত ব্যাগে) প্রয়োজনীয় ব্যবহার্য মালামাল বহন করার অনুরোধ জানিয়েছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) এ অনুরোধ জানিয়ে চলতি বছর হজ কার্যক্রমে অংশ নেওয়া লিড এবং সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, এ বছর ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়। সৌদি আরবে হজযাত্রীরা পৌঁছানোর পর অনেক ক্ষেত্রে বুকিং করা লাগেজ পেতে বিলম্ব হয় বা লাগেজ হারিয়ে যায়। সে ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্যাদি/মালামাল (ইহরামের কাপড়, পাঞ্জাবি, লুঙ্গি/পায়জামা, মহিলাদের কাপড়, ঔষধ) সঙ্গে না থাকার কারণে হজযাত্রীদের হয়রানি ও ভোগান্তিতে পড়তে হয়। এজন্য হজযাত্রীদের হয়রানি ও ভোগান্তি লাঘবে হজযাত্রীর হ্যান্ড লাগেজে প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্যাদি/মালামাল বহন (সর্বোচ্চ ৭ কেজি) নিশ্চিত করার জন্য লিড এজেন্সিগুলোকে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্র

হ্যান্ড লাগেজে হজযাত্রীদের প্রয়োজনীয় মালামাল বহনের অনুরোধ

হয়রানি ও ভোগান্তি লাঘবে হজযাত্রীর হ্যান্ড লাগেজে (হাত ব্যাগে) প্রয়োজনীয় ব্যবহার্য মালামাল বহন করার অনুরোধ জানিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ এপ্রিল) এ অনুরোধ জানিয়ে চলতি বছর হজ কার্যক্রমে অংশ নেওয়া লিড এবং সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, এ বছর ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়। সৌদি আরবে হজযাত্রীরা পৌঁছানোর পর অনেক ক্ষেত্রে বুকিং করা লাগেজ পেতে বিলম্ব হয় বা লাগেজ হারিয়ে যায়। সে ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্যাদি/মালামাল (ইহরামের কাপড়, পাঞ্জাবি, লুঙ্গি/পায়জামা, মহিলাদের কাপড়, ঔষধ) সঙ্গে না থাকার কারণে হজযাত্রীদের হয়রানি ও ভোগান্তিতে পড়তে হয়।

এজন্য হজযাত্রীদের হয়রানি ও ভোগান্তি লাঘবে হজযাত্রীর হ্যান্ড লাগেজে প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্যাদি/মালামাল বহন (সর্বোচ্চ ৭ কেজি) নিশ্চিত করার জন্য লিড এজেন্সিগুলোকে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রমে অংশ নিয়েছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে লিড এজেন্সি ৩০টি, বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

আরএমএম/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow