০৪ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না। বুধবার (০৪ মার্চ) ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১১৫২ - ফ্রেডেরিক বারবারোসা জার্মান রাজা নির্বাচিত হন। ১৩৮৬ - ভ্লাদিস্লভ দ্বিতীয় পোল্যান্ডের রাজা নির্বাচিত হন। ১৩৯৭ - অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ১৬৬৫ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ১৭৮৪ - ফ্রান্সিস গ্লাডুইনের সম্পাদনায় ‘ক্যালকাটা গেজেট’ প্রথম প্রকাশিত হয়। ১৭৮৯ - মার্কিন সংবিধান কার্যকর হয়। ১৮২৩ - গ্রীসের সেনারা ত্রিপোলিৎজা শহরে ১২ হাজার মুসলমানকে হত্যা করে। ১৮৩৬ - লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন। ১৮৪৮ - অস্ট্রিয়ার বিরুদ্ধে হাঙ্গের

০৪ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

বুধবার (০৪ মার্চ) ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১৫২ - ফ্রেডেরিক বারবারোসা জার্মান রাজা নির্বাচিত হন।

১৩৮৬ - ভ্লাদিস্লভ দ্বিতীয় পোল্যান্ডের রাজা নির্বাচিত হন।

১৩৯৭ - অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৬৬৫ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

১৭৮৪ - ফ্রান্সিস গ্লাডুইনের সম্পাদনায় ‘ক্যালকাটা গেজেট’ প্রথম প্রকাশিত হয়।

১৭৮৯ - মার্কিন সংবিধান কার্যকর হয়।

১৮২৩ - গ্রীসের সেনারা ত্রিপোলিৎজা শহরে ১২ হাজার মুসলমানকে হত্যা করে।

১৮৩৬ - লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন।

১৮৪৮ - অস্ট্রিয়ার বিরুদ্ধে হাঙ্গেরীর স্বাধীনতা আন্দোলন শুরু হয়।

১৮৫১ - ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক সংস্থা ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ কলকাতায় প্রতিষ্ঠিত হয়।

১৮৫৭ - কলকাতা টাউন হলে ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গলের প্রথম আলোকচিত্র প্রদর্শনী হয়।

১৮৭৯ - নারীদের জন্য উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে কলকাতায় ‘বেথুন কলেজ’ প্রতিষ্ঠিত হয়।

১৯১৯ - কমিনটার্ন (কমিউনিস্ট আন্তর্জাতিক) গঠিত হয়।

১৯২৪ - ভারতের পতাকা সঙ্গীত ‘বিজয়ী বিশ্ব তিরঙ্গা প্যারা,ঝণ্ডা উঁচা রহে হমারা’ - শ্যামলাল গুপ্ত ’পার্ষদ’ রচনা করেন।

১৯৩১ - বন্দি মুক্তি দিবসে গান্ধী-আর উইন চুক্তি স্বাক্ষর।

১৯৩৩ - ফ্রাঙ্কলিন ডেলানোর রুজাভেল্টের অভিষেক।

১৯৫১ - নয়া দিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু।

১৯৭০ - ভূমধ্যসাগরের বিভিয়েরায় ৫৭ যাত্রীসহ একটি ফরাসি ডুবোজাহাজ নিখোঁজ।

১৯৭১ - রেডিও পাকিস্তান ঢাকার পরিবর্তে ঢাকা বেতার কেন্দ্র নামকরণ করা হয়।

১৯৭২ - স্বাধীন বাংলাদেশে প্রথম ১ টাকা ও একশত টাকার নোট চালু করা হয় ।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে শ্রীলঙ্কা।

১৯৭৪ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে কাতার।

১৯৭৭ - রুমানিয়ায় ভূমিকম্পে সহস্রাধিক লোক নিহত। ব্যাপক ধ্বংসযজ্ঞ।

১৯৮৮ - বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ।

১৯৯০ - দক্ষিণ আফ্রিকার সিসকেইয়ের সরকার উৎখাত।

১৯৯১ - ইরাকে কুর্দি বিদ্রোহ শুরু।

১৯৯৮ - পাকিস্তান আকস্মিক বন্যায় ৩ শত লোক নিহত। দেড় হাজার নিখোঁজ।

জন্ম

১৮৫৬ - বিদুষী কবি তরু দত্ত।

১৯৩২ - গ্র্যামি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার গায়িকা মিরিয়াম মাকেবার।

১৯৬৫ - আনিসুল হক, একজন বাংলাদেশি লেখক, নাট্যকার ও সাংবাদিক।

মৃত্যু

১১৯৩ - সালাউদ্দিন, কুর্দি সুলতান।

১৫৫২ - অঙ্গদে, দ্বিতীয় শিখ গুরু।

১৮৫২ - নিকোলাই গোগোল, রুশ লেখক।

১৯২৫ - জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, চিত্রশিল্পী, সংগীতজ্ঞ ও নাট্যকার।

১৯৩৯ - লালা হর দয়াল, ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় বিপ্লবী।

১৯৪১ - শের উড অ্যান্ডারসন, মার্কিন ঔপন্যাসিক।

১৯৬৩ - উইলিয়াম কার্লোস উইলিয়াম, মার্কিন চিকিৎসক ও কবি।

১৯৬৭ - মোহাম্মাদ মোসাদ্দেক, ইরানীয় রাজনীতিবিদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী।

১৯৭৬ - ঔপন্যাসিক শৈলজানন্দ মুখোপাধ্যায় পরলোকগমন করেন।

১৯৭৮ - আবুল কালাম শামসুদ্দীন, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক।

১৯৮৩ - ভানু বন্দ্যোপাধ্যায়, বাঙালি অভিনেতা।

১৯৯০ - আলী শাফায়ী, ইরানীয় গবেষক ও শিক্ষাবিদ।

২০১১ - সাইমন ভ্যান ডের মার, নোবেল পুরস্কার বিজয়ী ওলন্দাজ চিকিৎসক।

২০১২ - জন টেলর, মার্কিন অভিনেতা ও লেখক।

২০১৬ - নির্মল দাশ, বাঙালি অধ্যাপক ও ভাষাবিদ।

২০২১ - হোসেন তৌফিক ইমাম, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব।

২০২২ - সর্বকালের সেরা বোলার অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়ার্ন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow