১০০ মিলিয়ন ইউরোতেও পাওয়া যাচ্ছে না দিয়োমান্দেকে, কেন এত চাহিদা তার?
মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপীয় ফুটবলে সবচেয়ে আলোচিত তরুণদের একজন হয়ে উঠেছেন ইয়ান দিয়োমান্দে। ২০২৬ বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে দলে ভিড়াতে মরিয়া হয়ে উঠেছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। এমনকি রিয়াল মাদ্রিদের ১০০ মিলিয়ন বা ১০ কোটি ইউরোর প্রস্তাবও নাকি ফিরিয়ে দিয়েছে আরবি লাইপজিগ। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বায়ার্ন মিউনিখের উইঙ্গার মাইকেল অলিসেকে দলে ভেড়ানোর জটিলতা বাড়ায় বিকল্প পরিকল্পনা হিসেবে দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয় রিয়াল মাদ্রিদ। তবে লাইপজিগ সেই প্রস্তাব গ্রহণ করেনি। প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত চুক্তি থাকলেও লাইপজিগ জানে যে এই গ্রীষ্মেই দিয়োমান্দে ক্লাব ছাড়তে পারেন। তবে তার সম্ভাব্য ট্রান্সফার ফি প্রায় ১৩০ মিলিয়ন বা ১৩ কোটি ইউরো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দিয়োমান্দেকে ঘিরে আগ্রহ শুধু রিয়াল মাদ্রিদের নয়। বিশ্বকাপ চলাকালেই প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তার সঙ্গে আলোচনায় অনেক দূর এগিয়ে যায়। এছাড়া লিভারপুল তাকে মোহাম্মদ সালাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করেছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের আরও
মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপীয় ফুটবলে সবচেয়ে আলোচিত তরুণদের একজন হয়ে উঠেছেন ইয়ান দিয়োমান্দে। ২০২৬ বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে দলে ভিড়াতে মরিয়া হয়ে উঠেছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। এমনকি রিয়াল মাদ্রিদের ১০০ মিলিয়ন বা ১০ কোটি ইউরোর প্রস্তাবও নাকি ফিরিয়ে দিয়েছে আরবি লাইপজিগ।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বায়ার্ন মিউনিখের উইঙ্গার মাইকেল অলিসেকে দলে ভেড়ানোর জটিলতা বাড়ায় বিকল্প পরিকল্পনা হিসেবে দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয় রিয়াল মাদ্রিদ। তবে লাইপজিগ সেই প্রস্তাব গ্রহণ করেনি।
প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত চুক্তি থাকলেও লাইপজিগ জানে যে এই গ্রীষ্মেই দিয়োমান্দে ক্লাব ছাড়তে পারেন। তবে তার সম্ভাব্য ট্রান্সফার ফি প্রায় ১৩০ মিলিয়ন বা ১৩ কোটি ইউরো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দিয়োমান্দেকে ঘিরে আগ্রহ শুধু রিয়াল মাদ্রিদের নয়। বিশ্বকাপ চলাকালেই প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তার সঙ্গে আলোচনায় অনেক দূর এগিয়ে যায়। এছাড়া লিভারপুল তাকে মোহাম্মদ সালাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করেছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের আরও বেশ কয়েকটি ক্লাবও তার খোঁজ নিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দিয়োমান্দে আধুনিক ফুটবলে বিরল ধরনের একজন উইঙ্গার। দুই উইংয়েই সমান দক্ষতার সঙ্গে খেলতে পারেন। গতি, শক্তি, ড্রিবলিং এবং ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার অসাধারণ ক্ষমতা তাকে আলাদা করেছে। খোলা জায়গায় তিনি যেমন ভয়ংকর, তেমনি অল্প জায়গাতেও নিজে সুযোগ তৈরি করতে পারেন।
গত গ্রীষ্মে স্পেনের লেগানেস থেকে মাত্র ২০ মিলিয়ন বা ২ কোটি ইউরো দিয়ে দিয়োমান্দেকে দলে ভেড়ায় আরবি লাইপজিগ। লেগানেসে তিনি মাত্র ১০টি ম্যাচ খেলেই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের একটি ফুটবল একাডেমি থেকে স্পেনে যোগ দিয়েছিলেন।
লাইপজিগে নিজের প্রথম মৌসুমেই তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে ১২ গোল ও ৮টি অ্যাসিস্ট করে ইউরোপের অন্যতম আকর্ষণীয় তরুণ ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
২০২৬ বিশ্বকাপের পারফরম্যান্স এবং ক্লাব ফুটবলে ধারাবাহিক সাফল্যের কারণে এখন ইয়ান দিয়োমান্দেকে ঘিরেই জমে উঠেছে ইউরোপের গ্রীষ্মকালীন দলবদলের বাজার।
আরআর/এমএমআর
What's Your Reaction?