১০ উইকেটের জয়ে শীর্ষে নিউজিল্যান্ড

টানা দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেলো নিউজিল্যান্ড। আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে কিউইরা। এবার তারা সংযুক্ত আরব আমিরাতকে হারালো ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে \'ডি\' গ্রুপের শীর্ষে এখন নিউজিল্যান্ড। ২ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য ছিল ১৭৪ রানের। দুই ওপেনার টিম শেইফার্ট আর ফিন অ্যালেন মিলেই ম্যাচ শেষ করে দেন। যদিও তারা কেউই সেঞ্চুরি পাননি। শেইফার্ট ৪২ বলে ১২ চার আর ৩ ছক্কায় ৮৯ আর অ্যালেন ৫০ বলে ৫টি করে চার-ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন। এর আগে জোড়া ফিফটিতে ৬ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। চেন্নাইয়ে টস জিতে ব্যাটিং বেছে নেয় আরব আমিরাত। শুরুতেই সাজঘরে ফেরেন আরিয়ানশ শর্মা (৬ বলে ৮)। তবে দ্বিতীয় উইকেটে মোহাম্মদ ওয়াসিম আর আলিশান শরাফু দারুণ এক জুটি গড়েন। ৭৭ বলে ১০৭ রান যোগ করেন তারা। ৪৭ বলে ৫ চার আর ২ ছক্কায় ৫৫ রান করে আউট হন শরাফু। হর্ষিত কৌশিক (২) ক্রিজে থাকতে পারেননি। তবে ৩৭ বলে ফিফটি তুলে নেন ওয়াসিম। ১৩ বলে ২১ রানের ক্যামিও উপহার দিয়ে যান মায়াঙ্ক কুমার। ৪৫ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন অ

১০ উইকেটের জয়ে শীর্ষে নিউজিল্যান্ড

টানা দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেলো নিউজিল্যান্ড। আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে কিউইরা। এবার তারা সংযুক্ত আরব আমিরাতকে হারালো ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপের শীর্ষে এখন নিউজিল্যান্ড। ২ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা।

লক্ষ্য ছিল ১৭৪ রানের। দুই ওপেনার টিম শেইফার্ট আর ফিন অ্যালেন মিলেই ম্যাচ শেষ করে দেন। যদিও তারা কেউই সেঞ্চুরি পাননি। শেইফার্ট ৪২ বলে ১২ চার আর ৩ ছক্কায় ৮৯ আর অ্যালেন ৫০ বলে ৫টি করে চার-ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে জোড়া ফিফটিতে ৬ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছিল সংযুক্ত আরব আমিরাত।

চেন্নাইয়ে টস জিতে ব্যাটিং বেছে নেয় আরব আমিরাত। শুরুতেই সাজঘরে ফেরেন আরিয়ানশ শর্মা (৬ বলে ৮)। তবে দ্বিতীয় উইকেটে মোহাম্মদ ওয়াসিম আর আলিশান শরাফু দারুণ এক জুটি গড়েন। ৭৭ বলে ১০৭ রান যোগ করেন তারা।

৪৭ বলে ৫ চার আর ২ ছক্কায় ৫৫ রান করে আউট হন শরাফু। হর্ষিত কৌশিক (২) ক্রিজে থাকতে পারেননি। তবে ৩৭ বলে ফিফটি তুলে নেন ওয়াসিম।

১৩ বলে ২১ রানের ক্যামিও উপহার দিয়ে যান মায়াঙ্ক কুমার। ৪৫ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ওয়াসিম।

নিউজিল্যান্ডের ম্যাট হেনরি নেন ২ উইকেট।

এমএমআর

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow