১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহত মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা চালাতেন। স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনকারী কথিত লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা আদায় করেন। কিছুক্ষণ পর আবারও তার কাছে চাঁদা দাবি করা হলে মমিন পুনরায় টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার সকালে তিনি মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন পলাতক রয়েছে বলে জানায় স্থানীয়রা। মমিনের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে ক্

১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহত মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা চালাতেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনকারী কথিত লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা আদায় করেন। কিছুক্ষণ পর আবারও তার কাছে চাঁদা দাবি করা হলে মমিন পুনরায় টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার সকালে তিনি মারা যান।

ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন পলাতক রয়েছে বলে জানায় স্থানীয়রা।

মমিনের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী তার লাশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এসময় তারা হত্যাকারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন এবং মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। প্রতিদিন অটোচালক ও সিএনজি চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই।

পরে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, চাঁদার দাবিতে মারধর করার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছিল। এটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow