১০ বছর পর স্বপন আহমেদের সিনেমায় ফিরলেন তানভীর তারেক

নির্মাতা স্বপন আহমেদের নতুন সিনেমা নিয়ে ফিরছেন। ফরাসি-বাংলা সেই সিনেমার নাম রেখেছেন তিনি ‘দ্য অরেঞ্জ’। সিনেমাটির বাংলা নাম রাখা হয়েছে ‘পথের বন্ধু’। ছবিতে থাকবে অনেক চমক। তার একটি হলো এই ছবি দিয়ে ১০ বছর পর আবারও স্বপনের সিনেমায় সংগীতায়োজনের দায়িত্বে থাকছেন সংগীত পরিচালক তানভীর তারেক। আরও পড়ুন নেপালে কেন অপু বিশ্বাস, যা জানা গেল ফরাসি ফিল্ম সোসাইটির অর্থায়ন এবং বাংলাদেশ-ফ্রান্স যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এর আগে স্বপন আহমেদের ‘পরবাসিনী’ সিনেমার টাইটেল গানসহ পুরো সিনেমার সংগীতায়োজন করেছিলেন তানভীর তারেক। ইতোমধ্যে তানভীর তারেকের কোলাহল স্টুডিওতে সিনেমাটির একমাত্র গান ‘তোমার কী মনে আছে’-এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির পাশাপাশি সিনেমার আবহসংগীতের দায়িত্বও পালন করবেন তিনি। নিজের ১৪তম সিনেমার কাজ নিয়ে তানভীর তারেক বলেন, স্বপন আহমেদ বরাবরই বাংলাদেশের চলচ্চিত্রে নিরীক্ষাধর্মী কাজ করতে আগ্রহী। তার সর্বশেষ সিনেমাটিও ছিল বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন চলচ্চিত্র। এবারও দর্শক ব্যতিক্রমী একটি গল্প দেখতে পাবেন। সিনেমার গল্প প্রসঙ্গে তিনি জানান, এক প্রবাসী বাবা ফ্রান্সে এসে নিখোঁজ

১০ বছর পর স্বপন আহমেদের সিনেমায় ফিরলেন তানভীর তারেক

নির্মাতা স্বপন আহমেদের নতুন সিনেমা নিয়ে ফিরছেন। ফরাসি-বাংলা সেই সিনেমার নাম রেখেছেন তিনি ‘দ্য অরেঞ্জ’। সিনেমাটির বাংলা নাম রাখা হয়েছে ‘পথের বন্ধু’। ছবিতে থাকবে অনেক চমক। তার একটি হলো এই ছবি দিয়ে ১০ বছর পর আবারও স্বপনের সিনেমায় সংগীতায়োজনের দায়িত্বে থাকছেন সংগীত পরিচালক তানভীর তারেক।

ফরাসি ফিল্ম সোসাইটির অর্থায়ন এবং বাংলাদেশ-ফ্রান্স যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এর আগে স্বপন আহমেদের ‘পরবাসিনী’ সিনেমার টাইটেল গানসহ পুরো সিনেমার সংগীতায়োজন করেছিলেন তানভীর তারেক।

ইতোমধ্যে তানভীর তারেকের কোলাহল স্টুডিওতে সিনেমাটির একমাত্র গান ‘তোমার কী মনে আছে’-এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির পাশাপাশি সিনেমার আবহসংগীতের দায়িত্বও পালন করবেন তিনি।

নিজের ১৪তম সিনেমার কাজ নিয়ে তানভীর তারেক বলেন, স্বপন আহমেদ বরাবরই বাংলাদেশের চলচ্চিত্রে নিরীক্ষাধর্মী কাজ করতে আগ্রহী। তার সর্বশেষ সিনেমাটিও ছিল বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন চলচ্চিত্র। এবারও দর্শক ব্যতিক্রমী একটি গল্প দেখতে পাবেন।

সিনেমার গল্প প্রসঙ্গে তিনি জানান, এক প্রবাসী বাবা ফ্রান্সে এসে নিখোঁজ হয়ে যান। বহু বছর পর সেই বাবাকে খুঁজতে বের হয় তাঁর মেয়ে। এই গল্পকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে ‘দ্য অরেঞ্জ’।

তানভীর তারেক বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের ১৪তম সিনেমার কাজ। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।’

নির্মাতা স্বপন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে তারা একটি গল্প দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। সিনেমাটি বাংলাদেশের দর্শকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও গভীরভাবে সংযোগ তৈরি করবে বলে আশাবাদী তিনি।

তানভীর তারেকের সঙ্গে সিনেমাটির সংগীত নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল জানিয়ে স্বপন আহমেদ বলেন, অবশেষে কাজটি শুরু হয়েছে। সিনেমাটির অধিকাংশ অভিনয়শিল্পী ও কলাকুশলী ফরাসি। বাংলাদেশ থেকে দুজন অভিনেতা এতে যুক্ত হবেন।

নির্মাতা আরও জানান, বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow