১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার 

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।  সোমবার (২৭ এপ্রিল) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ভিক্ষুরা মূলত শিক্ষার্থী। তারা থাইল্যান্ড থেকে ভ্রমণ শেষে দেশে ফিরছিলেন। বিমানবন্দরে পৌঁছানোর পরই তাদের আটক করা হয়। প্রত্যেক ভিক্ষুর লাগেজে প্রায় ৫ কেজি করে উচ্চমাত্রার মাদক ‘কুশ’ লুকানো ছিল।   এ ঘটনায় আরও একজন ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গ্রেপ্তারকৃত এ ভিক্ষুই ভ্রমণের আয়োজন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের মতে, তিনি অন্য ভিক্ষুদের বলেছিলেন যে এসব প্যাকেট দান হিসেবে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা পুলিশের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো জানিয়েছে, আটক ভিক্ষুদের মোবাইল ফোনে তাদের ভ্রমণের সময়কার ছবি ও ভিডিও পাওয়া গেছে। সেখানে তাদের সাধারণ পোশাকে ঘুরে বেড়াতে দেখা যায়।  রোববার আদালতে হাজির করার পর ২২ ভিক্ষুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের ধারণা, ভিক্ষুরা হয়ত জানতেন না তারা কী বহন করছিলেন। উদ্ধার হওয়া মাদকগুলো স্কুল সামগ্রী ও মিষ্টির সঙ্গে লুকানো ছিল।  

১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার 

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। 

সোমবার (২৭ এপ্রিল) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ভিক্ষুরা মূলত শিক্ষার্থী। তারা থাইল্যান্ড থেকে ভ্রমণ শেষে দেশে ফিরছিলেন। বিমানবন্দরে পৌঁছানোর পরই তাদের আটক করা হয়। প্রত্যেক ভিক্ষুর লাগেজে প্রায় ৫ কেজি করে উচ্চমাত্রার মাদক ‘কুশ’ লুকানো ছিল।  

এ ঘটনায় আরও একজন ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গ্রেপ্তারকৃত এ ভিক্ষুই ভ্রমণের আয়োজন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের মতে, তিনি অন্য ভিক্ষুদের বলেছিলেন যে এসব প্যাকেট দান হিসেবে দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কা পুলিশের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো জানিয়েছে, আটক ভিক্ষুদের মোবাইল ফোনে তাদের ভ্রমণের সময়কার ছবি ও ভিডিও পাওয়া গেছে। সেখানে তাদের সাধারণ পোশাকে ঘুরে বেড়াতে দেখা যায়। 

রোববার আদালতে হাজির করার পর ২২ ভিক্ষুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশের ধারণা, ভিক্ষুরা হয়ত জানতেন না তারা কী বহন করছিলেন। উদ্ধার হওয়া মাদকগুলো স্কুল সামগ্রী ও মিষ্টির সঙ্গে লুকানো ছিল।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow