১১ দলের প্রার্থী চূড়ান্ত: জামায়াত থেকে ৮, আছেন জুলাই শহীদের মা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী চূড়ান্ত হয়েছে। সেখানে জামায়াতে ইসলামী থেকে আছেন আটজন। সেই সঙ্গে একজন জুলাই শহীদের মাকে রাখা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের ১১টি আসনের আটটিতে আমরা দল থেকে প্রার্থী দিয়েছি। জোটের স্বার্থে তিনটি আসন ছেড়েছি। সেখানে একজন জুলাই শহীদের মা রয়েছেন।’ নুরুন্নেসা সিদ্দিকা জানান, এ বিষয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে তারা সবাই বসবেন। সেখানে বিস্তারিত জানানো হবে। আরএএস/একিউএফ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী চূড়ান্ত হয়েছে। সেখানে জামায়াতে ইসলামী থেকে আছেন আটজন। সেই সঙ্গে একজন জুলাই শহীদের মাকে রাখা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমাদের ১১টি আসনের আটটিতে আমরা দল থেকে প্রার্থী দিয়েছি। জোটের স্বার্থে তিনটি আসন ছেড়েছি। সেখানে একজন জুলাই শহীদের মা রয়েছেন।’
নুরুন্নেসা সিদ্দিকা জানান, এ বিষয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে তারা সবাই বসবেন। সেখানে বিস্তারিত জানানো হবে।
আরএএস/একিউএফ
What's Your Reaction?