১২ ফেব্রুয়ারি ভোটাররা মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে : মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিথ্যাচার ও অনাচার থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ভোটাররা এসব মিথ্যাচার ও অনাচারের জবাব দেবেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর পশ্চিম শান্তিবাগ জামে মসজিদে জুমার নামাজের পর গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমি বিশ্বাস করি জনগণ সচেতন। তারা ভালোভাবে বুঝে কাকে দিয়ে এলাকার কাজে লাগবে। আমি জয়ী হই বা না হই, এলাকাবাসীর সঙ্গে আছি। আমি এলাকার সন্তান; আমার বাবা-মা সহ পরিবারও এখানেই। মির্জা আব্বাস বলেন, রাজনীতি করতে গিয়ে আমি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং শত বিপদেও এলাকার মানুষের পাশে থেকেছি। আমার দ্বারা কারও অনিষ্ট হয়নি; বরং যারা সমস্যায় পড়ে এসেছিল, তারা ফিরে গেছে। তিনি আরও বলেন, আমি কারও চরিত্রহানি করি না। রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে নোংরামি করা উচিত নয়। তাই বলছি, অপরের বিরুদ্ধে নোংরামি না করে, অতীতে কি করেছেন এবং আগামীতে কি করবেন তা জনগণের কাছে তুলে ধরুন। নির্বাচনকে কলুষিত না করে উৎসবমুখর করে ত
ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিথ্যাচার ও অনাচার থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ভোটাররা এসব মিথ্যাচার ও অনাচারের জবাব দেবেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর পশ্চিম শান্তিবাগ জামে মসজিদে জুমার নামাজের পর গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আমি বিশ্বাস করি জনগণ সচেতন। তারা ভালোভাবে বুঝে কাকে দিয়ে এলাকার কাজে লাগবে। আমি জয়ী হই বা না হই, এলাকাবাসীর সঙ্গে আছি। আমি এলাকার সন্তান; আমার বাবা-মা সহ পরিবারও এখানেই।
মির্জা আব্বাস বলেন, রাজনীতি করতে গিয়ে আমি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং শত বিপদেও এলাকার মানুষের পাশে থেকেছি। আমার দ্বারা কারও অনিষ্ট হয়নি; বরং যারা সমস্যায় পড়ে এসেছিল, তারা ফিরে গেছে।
তিনি আরও বলেন, আমি কারও চরিত্রহানি করি না। রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে নোংরামি করা উচিত নয়। তাই বলছি, অপরের বিরুদ্ধে নোংরামি না করে, অতীতে কি করেছেন এবং আগামীতে কি করবেন তা জনগণের কাছে তুলে ধরুন। নির্বাচনকে কলুষিত না করে উৎসবমুখর করে তুলুন।
What's Your Reaction?