১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে চাকরি, আবেদন অনলাইনে

‘সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস)। গত ২৪ মে ১৪৮৫ পদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ২ জুন সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। চলবে ২৩ জুন বিকেল ৫টা পর্যন্ত। তবে, এর আগে ২০২৪ সালের ২৭ মার্চ ও একই বছরের ৯ জুনের বিজ্ঞপ্তির পদগুলোতে কেউ আবেদন করলে তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি- প্রতিষ্ঠানের নাম: সমাজসেবা অধিদপ্তর পদসংখ্যা: ৫২ ক্যাটাগরিতে ১৪৮৫ শূন্য পদ চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী/অস্থায়ী) প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে)। তবে ১, ৩, ৮, ৯, ১৪, ১৫, ১৭, ১৮, ২৫, ২৭-৩১ ও ৩৬ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা এখানে https://dss.gov.bd/pages/notices/সংশোধিত-নিয়োগ-বিজ্ঞপ্তি-mxnjc6-6a12f8064912f6e4018b0e93 ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আ

১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে চাকরি, আবেদন অনলাইনে

‘সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস)। গত ২৪ মে ১৪৮৫ পদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ২ জুন সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। চলবে ২৩ জুন বিকেল ৫টা পর্যন্ত।

তবে, এর আগে ২০২৪ সালের ২৭ মার্চ ও একই বছরের ৯ জুনের বিজ্ঞপ্তির পদগুলোতে কেউ আবেদন করলে তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

প্রতিষ্ঠানের নাম: সমাজসেবা অধিদপ্তর

পদসংখ্যা: ৫২ ক্যাটাগরিতে ১৪৮৫ শূন্য পদ

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী/অস্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে)। তবে ১, ৩, ৮, ৯, ১৪, ১৫, ১৭, ১৮, ২৫, ২৭-৩১ ও ৩৬ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা এখানে https://dss.gov.bd/pages/notices/সংশোধিত-নিয়োগ-বিজ্ঞপ্তি-mxnjc6-6a12f8064912f6e4018b0e93 ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: টেলিটক প্রি–পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩৭ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩৮ থেকে ৫২ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদের অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের মাধ্যম: শুধু অনলাইনে (টেলিটকের মাধ্যমে)

আবেদন শুরুর তারিখ ও সময়: ২ জুন ২০২৬, সকাল ১০টা

আবেদন শেষের তারিখ ও সময়: ২৩ জুন ২০২৬, বিকেল ৫টা

আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৬, বিকেল ৫টা।

আবেদনপদ্ধতিসহ বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow