সময় প্রবহমান। আর এই সময়ের স্রোতে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।
আজ শনিবার, ১৪ মার্চ, ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।
ঐতিহাসিক ঘটনাবলি
১৭৯৪: এলি হুইটনি তুলা থেকে বীজ আলাদা করার যন্ত্র 'কটন জিন'-এর পেটেন্ট লাভ করেন, যা তৎকালীন কৃষিশিল্পে বিপ্লব এনেছিল।
১৮৬৪: স্যার স্যামুয়েল বেকার আফ্রিকার বিখ্যাত হ্রদ আলবার্ট আবিষ্কার করেন।
১৮৯১: ইংলিশ চ্যানেলে প্রথম সাবমেরিন টেলিফোন লাইন স্থাপন করা হয়।
১৯০০: মার্কিন যুক্তরাষ্ট্রে কারেন্সি বা মুদ্রাকে স্বর্ণমান মানদণ্ডে স্থান দেওয়া হয়।
১৯১০: ক্যালিফোর্নিয়ার ‘লেকভিউ গাশারে’ ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনাজনিত তেল নিঃসরণের ঘটনা ঘটে, যা দীর্ঘ ১৮ মাস স্থায়ী ছিল।
১৯২৩: ইতিহাসের প্রথমবারের মতো কোনো হকি খেলার সম্পূর্ণ রেডিও সম্প্রচার করা হয়।
১৯৩৯: নাৎসি জার্মানি চেকোস্লোভাকিয়া প্রজাতন্ত্র ভেঙে দেয় এবং এটি দখল করে।
১৯৫১: কোরীয় যুদ্ধের সময় জাতিসংঘের বাহিনী পুনরায় সিউল দখল করে।
২০০৪: ভ্লাদিমির পুতিন দ্বিতীয় মেয়াদের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন।
জন্ম
১৮৭৯: বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করেন। তিনি তার আপেক্ষিকতা তত্ত্বের জন্য বিশেষভাবে পরিচিত।
১৮৫৪ - পাউল এরলিখ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান-ইহুদি চিকিৎসক ও বিজ্ঞানী।
১৯১৬ - সমরেন্দ্র কুমার মিত্র, ভারতীয় বাঙালি বিজ্ঞানী এবং গণিতবিদ। তিনি ভারতে প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির কম্পিউটার তৈরি করেন।
১৯৩৩ - মাইকেল কেইন, ইংরেজ অভিনেতা ও লেখক।
১৯৩৪ - আলপনা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সংগীতশিল্পী, ছড়ার গানকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে যার বিশিষ্ট অবদান রয়েছে।
১৯৬৫ - আমির খান, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা।
১৯৬৫ - রোহিত শেঠী, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও উপস্থাপক।
১৯৮৬ - জেমি বেল, ইংরেজ অভিনেতা ও নৃত্যশিল্পী।
মৃত্যু
১৮৮৩: বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক ও প্রখ্যাত দার্শনিক কার্ল মার্ক্স লন্ডনে মৃত্যুবরণ করেন।
১৯৭৬ - পল্লীকবি জসিমউদ্দিন, বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক।
১৯৮১ - কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯৯৫ - উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৯৭ - বাঙালি কবি ও লেখক সামসুল হক।
২০১২ - হিমানীশ গোস্বামী, বিশিষ্ট রসসাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী।
২০১৮: সমসাময়িক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী ও কসমোলজিস্ট স্টিভেন হকিং ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
দিবস
আজ আন্তর্জাতিক পাই (π) দিবস। পাই-এর মান ৩.১৪-এর সঙ্গে মিল রেখে (৩য় মাস এবং ১৪ তারিখ) প্রতি বছর বিশ্বজুড়ে গণিতপ্রেমীরা এই দিনটি উদযাপন করেন। ১৪ মার্চ দুপুর ১টা ৫৯ মিনিটকে পাই মিনিট নামে আখ্যায়িত করা হয়। দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড বলা হয়।
আন্তর্জাতিক নদী রক্ষা দিবস: সারা বিশ্বে নদীর সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে এই দিবসটি পালিত হয়।