ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাগেরহাটে বিপুল সংখ্যক ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৪ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বাদে কাড়াপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বাদে কাড়াপাড়া এলাকার সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) এবং তার স্ত্রী রেশমা আক্তার (৩৪)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোকনের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে তাদের ঘর থেকে ২ হাজার পিস ইয়াবা, নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়। অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল যে মুনির হোসেন খোকনের বাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুত রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করা হয়েছে। জেলাজুড়ে মাদকের বিস্তাররোধে আমাদের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। 

ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাগেরহাটে বিপুল সংখ্যক ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৪ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বাদে কাড়াপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাদে কাড়াপাড়া এলাকার সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) এবং তার স্ত্রী রেশমা আক্তার (৩৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোকনের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে তাদের ঘর থেকে ২ হাজার পিস ইয়াবা, নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল যে মুনির হোসেন খোকনের বাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুত রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করা হয়েছে। জেলাজুড়ে মাদকের বিস্তাররোধে আমাদের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow