১৫০০ ফুট নিচে পড়েও বেঁচে গেলেন নারী!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট শাস্তা (Mt. Shasta) পর্বতে আরোহণের সময় তুষারের ওপর দিয়ে প্রায় ১৫০০ ফুট নিচে পড়ে যাওয়ার পর এক নারীকে জীবিত উদ্ধার করেছেন ইউএস ফরেস্ট সার্ভিসের রেঞ্জাররা। গত সপ্তাহের শেষভাগে এই রোমহর্ষক উদ্ধার অভিযান চালানো হয়। ইউএস ফরেস্ট সার্ভিসের তথ্য অনুযায়ী, রোববার (২৮ জুন) ৩১ বছর বয়সী ওই নারী তিনজনের একটি অপেশাদার বা নবীন পর্বতআরোহী দলের সঙ্গে মাউন্ট শাস্তার ‘অ্যাভালাঞ্চ গুলচ’ রুটের ‘লেফট অব হার্ট ভ্যারিয়েশন’ দিয়ে পর্বত চূড়ার দিকে উঠছিলেন। সেদিন আনুমানিক দুপুর ১২টার দিকে রেঞ্জারদের কাছে একটি ফোন কল আসে, যেখানে জানানো হয় যে ওই নারী পর্বত থেকে উল্লবভাবে আনুমানিক ১৫০০ ফুট নিচে পড়ে গেছেন ও পর্বতের একটি অংশে এসে আটকে আছেন। বিপরীতমুখী বৈরী আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার উদ্ধার অভিযান চালানো অসম্ভব হয়ে পড়েছিল। ফলে ফরেস্ট সার্ভিসের তিনজন রেঞ্জার পায়ে হেঁটে পর্বতের ওপরের দিকে আরোহণ শুরু করেন। উদ্ধারকারীদের সাহায্য করার জন্য পর্বতআরোহী দলের একজন সদস্য নিচে নেমে আসেন ও উদ্ধারকাজে ব্যবহৃত ভারী সরঞ্জাম বহন করতে রেঞ্জারদের সহায়তা করেন। এছাড়া, সেই সময় ওই এলাকায় ক

১৫০০ ফুট নিচে পড়েও বেঁচে গেলেন নারী!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট শাস্তা (Mt. Shasta) পর্বতে আরোহণের সময় তুষারের ওপর দিয়ে প্রায় ১৫০০ ফুট নিচে পড়ে যাওয়ার পর এক নারীকে জীবিত উদ্ধার করেছেন ইউএস ফরেস্ট সার্ভিসের রেঞ্জাররা। গত সপ্তাহের শেষভাগে এই রোমহর্ষক উদ্ধার অভিযান চালানো হয়।

ইউএস ফরেস্ট সার্ভিসের তথ্য অনুযায়ী, রোববার (২৮ জুন) ৩১ বছর বয়সী ওই নারী তিনজনের একটি অপেশাদার বা নবীন পর্বতআরোহী দলের সঙ্গে মাউন্ট শাস্তার ‘অ্যাভালাঞ্চ গুলচ’ রুটের ‘লেফট অব হার্ট ভ্যারিয়েশন’ দিয়ে পর্বত চূড়ার দিকে উঠছিলেন।

সেদিন আনুমানিক দুপুর ১২টার দিকে রেঞ্জারদের কাছে একটি ফোন কল আসে, যেখানে জানানো হয় যে ওই নারী পর্বত থেকে উল্লবভাবে আনুমানিক ১৫০০ ফুট নিচে পড়ে গেছেন ও পর্বতের একটি অংশে এসে আটকে আছেন।

বিপরীতমুখী বৈরী আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার উদ্ধার অভিযান চালানো অসম্ভব হয়ে পড়েছিল। ফলে ফরেস্ট সার্ভিসের তিনজন রেঞ্জার পায়ে হেঁটে পর্বতের ওপরের দিকে আরোহণ শুরু করেন।

উদ্ধারকারীদের সাহায্য করার জন্য পর্বতআরোহী দলের একজন সদস্য নিচে নেমে আসেন ও উদ্ধারকাজে ব্যবহৃত ভারী সরঞ্জাম বহন করতে রেঞ্জারদের সহায়তা করেন। এছাড়া, সেই সময় ওই এলাকায় কাকতালীয়ভাবে উপস্থিত থাকা অন্য একজন পর্বতআরোহীও আহত নারীকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন ও পুরো উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত দলের সাথেই অবস্থান করেন।

ফরেস্ট সার্ভিস জানিয়েছে, নিচে পড়ে যাওয়ার পরও ওই নারী সুরক্ষিত ছিলেন ও তার মনোবল বেশ শক্ত ছিল। তবে তার ডান গোড়ালি ভেঙে গেছে (ফ্র্যাকচার) বলে সন্দেহ করা হচ্ছে ও শরীরের অন্যান্য অংশেও আঘাত লেগেছে।

বেসামরিক সাহায্যকারী ও ফরেস্ট সার্ভিসের উদ্ধারকারীরা মিলে আহত নারীকে একটি বিশেষ স্ট্রেচারে নিরাপদে বেঁধে ‘লেক হেলেন’ নামক স্থানে নামিয়ে আনেন। এরপর ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের একটি হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এই ঘটনার পর ইউএস ফরেস্ট সার্ভিস এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে কাজ করবে যে, মাউন্ট শাস্তা সাধারণ কোনো হাঁটার পথ (হাঁইকিং) নয়। অভিজ্ঞ পর্বতআরোহীরাও এখানে দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া, খাড়া তুষার ও বরফ, পাথর ধস ও বিপজ্জনকভাবে নিচে পড়ে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।

সূত্র: এবিসি

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow