১৫ দাবিতে সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন

শ্রমিকদের স্বার্থ রক্ষায় ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১ মে (শুক্রবার) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শ্রমিক সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ওইদিন বিকেল ৩টায় শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর সেগুনবাগিচায় এক রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় শ্রমিক দিবস উপলক্ষে ১৫টি দাবি বাস্তবায়নের কথা জানিয়েছে সংগঠনটি। এসব হলো, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজানো; অবিলম্বে সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং খাতভিত্তিক ন্যূনতম মজুরি মানদণ্ড নির্ধারণ; অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা এবং পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা; গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করা; বেতন ভাতাসহ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা; পাটকলসহ বন্ধকৃত সব শিল্পপ্রতিষ্ঠান ও ক

১৫ দাবিতে সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন

শ্রমিকদের স্বার্থ রক্ষায় ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১ মে (শুক্রবার) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শ্রমিক সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ওইদিন বিকেল ৩টায় শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর সেগুনবাগিচায় এক রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় শ্রমিক দিবস উপলক্ষে ১৫টি দাবি বাস্তবায়নের কথা জানিয়েছে সংগঠনটি। এসব হলো, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজানো; অবিলম্বে সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং খাতভিত্তিক ন্যূনতম মজুরি মানদণ্ড নির্ধারণ; অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা এবং পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা; গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করা; বেতন ভাতাসহ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা; পাটকলসহ বন্ধকৃত সব শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানা অবিলম্বে চালু করতে হবে; শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা, শিক্ষা ও সামাজিক সুরক্ষার অধিকার নিশ্চিত করতে হবে; নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে; সার, বীজ ও কীটনাশকের মূল্য কমাতে হবে এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা; রেল ও বন্দর শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে; পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধসহ শ্রমিকদের নিয়োগপত্র প্রদান এবং লাইসেন্স প্রদান ও নবায়ন প্রক্রিয়া সহজ করা; আইএলও কনভেনশনের আলোকে অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা; সব ধরনের শিল্প কল-কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ করা; প্রবাসফেরত শ্রমিকদের পুনর্বাসন, প্রবাসে মৃত্যুবরণকারী ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং গণভোটে প্রতিফলিত জনগণের রায়কে যথাযোগ্য মর্যাদা দিয়ে ‘জুলাই জাতীয় সনদ’ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা।

আতিকুর রহমান জানান, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সংগঠনের সাবেক সভাপতি আনম শামসুল ইসলাম, জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির সেলিম উদ্দিন বক্তব্য রাখবেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অ্যাডভোকেট আতিকুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি কবির আহমদ, মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক নুরুল আমিন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow