১৭ বছর পর ভোট দিয়ে ঈদ ঈদ লাগছে

১৭ বছর পর ভোট দিয়েছি। দীর্ঘ সময় পর নতুন বাংলাদেশে ভোট দিয়ে ঈদ ঈদ লাগছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকা-৬ আসনের ভোটার অ্যাডভোকেট মাসুমা আক্তার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে নিজেকে কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে দাবি করেন তিনি। মাসুমা আক্তার বলেন, নির্বাচন আমাদের ত্যাগের বহিঃপ্রকাশ। এই কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে ভোট দিতে পেরে অনেক আনন্দিত। আশা করি, ভোটগ্রহণ চলাকালে এমন উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে। মাসুমা আক্তার আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। তার কাছে প্রত্যাশা থাকবে যেন একটি সুন্দর সমাজ গড়ে তোলেন। ঢাকা-৬ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এই আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াত

১৭ বছর পর ভোট দিয়ে ঈদ ঈদ লাগছে

১৭ বছর পর ভোট দিয়েছি। দীর্ঘ সময় পর নতুন বাংলাদেশে ভোট দিয়ে ঈদ ঈদ লাগছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকা-৬ আসনের ভোটার অ্যাডভোকেট মাসুমা আক্তার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে নিজেকে কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে দাবি করেন তিনি।

মাসুমা আক্তার বলেন, নির্বাচন আমাদের ত্যাগের বহিঃপ্রকাশ। এই কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে ভোট দিতে পেরে অনেক আনন্দিত। আশা করি, ভোটগ্রহণ চলাকালে এমন উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।

মাসুমা আক্তার আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। তার কাছে প্রত্যাশা থাকবে যেন একটি সুন্দর সমাজ গড়ে তোলেন।

ঢাকা-৬ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

এই আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াতে ইসলামী জোট মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জাতীয় পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস ও গণঅধিকার পরিষদ-জিওপির প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow