১৮৬ পদে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরি

বিশাল জনবল নেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক—এই ৩ ক্যাটাগরির বিভিন্ন বিভাগে মোট ১৮৬ জন শিক্ষক নিয়োগের লক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ২১ জুন পর্যন্ত ডাকযোগে বা সরাসরি আবেদনের সুযোগ পাবেন। চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি- ১. পদের নাম: অধ্যাপক পদসংখ্যা: ৩৬টি বিভাগে মোট ৫৬ জন। বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৪)। যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস/বিডিএস বা সমমানের ডিগ্রি এবং নির্দিষ্ট বিষয়ে এমএস/এমডি/এফসিপিএস/এমফিল (এমফিল শুধু বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের জন্য) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সহযোগী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে ৫ বছর এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে ৬ বছরসহ মোট যথাক্রমে ১০ বছর ও ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম ১২টি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে। ২. পদের নাম: সহযোগী অধ্যাপক পদসংখ্যা: ২৪টি বি

১৮৬ পদে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরি

বিশাল জনবল নেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক—এই ৩ ক্যাটাগরির বিভিন্ন বিভাগে মোট ১৮৬ জন শিক্ষক নিয়োগের লক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ২১ জুন পর্যন্ত ডাকযোগে বা সরাসরি আবেদনের সুযোগ পাবেন।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

১. পদের নাম: অধ্যাপক

পদসংখ্যা: ৩৬টি বিভাগে মোট ৫৬ জন।

বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৪)।

যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস/বিডিএস বা সমমানের ডিগ্রি এবং নির্দিষ্ট বিষয়ে এমএস/এমডি/এফসিপিএস/এমফিল (এমফিল শুধু বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের জন্য) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সহযোগী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে ৫ বছর এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে ৬ বছরসহ মোট যথাক্রমে ১০ বছর ও ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম ১২টি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে।

২. পদের নাম: সহযোগী অধ্যাপক

পদসংখ্যা: ২৪টি বিভাগে মোট ৫০ জন।

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৫)।

যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা অধ্যাপকের মতোই হতে হবে, তবে সহকারী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে চার বছর এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে পাঁচ বছর সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম ছয়টি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে।

৩. পদের নাম: সহকারী অধ্যাপক

পদসংখ্যা: ২৯টি বিভাগে মোট ৮০ জন।

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।

যোগ্যতা ও অভিজ্ঞতা: সমমানের মূল শিক্ষাগত যোগ্যতাসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম তিন বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। তবে এমডি/এমএস/এফসিপিএস ডিগ্রি থাকলে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না (যেহেতু এই ডিগ্রিগুলোকে তিন বছরের অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হয়)। এমফিল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হবে। স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম তিনটি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া ও ফি: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ মোট ১০ সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার’ বরাবর পৌঁছাতে হবে। আবেদন ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: আগ্রহী শিক্ষাবিদ ও চিকিৎসকেরা ২১ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow