ওভারটেক করতে গিয়ে গ্যাসবাহী লরিতে ধাক্কা, বাসে আগুন
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে অক্সিজেন সরবরাহকারী লরির সঙ্গে সংঘর্ষের পর দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। সোমবার (২৫ মে) দুপুর ১২টা ৪০ মিনিটে সদর উপজেলার মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, বাসের যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়াগামী দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কে মূলজান এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করছিল। এসময় ঢাকাগামী তরল অক্সিজেন ভর্তি গ্যাসবাহী একটি লরির পেছনের অংশে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই গ্যাসবাহী লরি থেকে গ্যাস লিকেজ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। কেউ কেউ জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হন বলে জানা গেছে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়। মান
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে অক্সিজেন সরবরাহকারী লরির সঙ্গে সংঘর্ষের পর দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
সোমবার (২৫ মে) দুপুর ১২টা ৪০ মিনিটে সদর উপজেলার মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, বাসের যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়াগামী দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কে মূলজান এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করছিল। এসময় ঢাকাগামী তরল অক্সিজেন ভর্তি গ্যাসবাহী একটি লরির পেছনের অংশে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই গ্যাসবাহী লরি থেকে গ্যাস লিকেজ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।
এর কিছুক্ষণ পরই যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। কেউ কেউ জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হন বলে জানা গেছে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, ‘আমরা খবর পাওয়ার পরপরই ১৩ মিনিটের মাথায় ঘটনাস্থলে আসি। তিনটি ইউনিট ও ১৫ জন জনবল নিয়ে আগুন নেভানোর শুরু কাজ করি। লরিতে প্রায় ১৫-২০ হাজার লিটার গ্যাস ছিল। আগুন নেভানোর পাশাপাশি আমরা লরি থেকে গ্যাস বের হওয়াও বন্ধ করি। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের ৪০-৫০ মিনিট সময় লেগেছে।’
এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম জানান, মেডিকেলের জরুরি অক্সিজেন সরবরাহ গাড়ির সঙ্গে সংঘর্সে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসের কোনো যাত্রী হতাহত হননি। তবে বাসটি পুড়ে গেছে। কোনো যাত্রীকে হাসপাতালেও নিতে হয়নি।
মো. সজল আলী/এসআর/এমএস
What's Your Reaction?