১৮ বছর পর যে আসনে জয় পেল বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (৪১)। রাজশাহী বিভাগে এবার একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি। দীর্ঘ ১৮ বছর পর হারানো আসন পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন পুতুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট। ফারজানা শারমিন পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল-এর কন্যা। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ ১৮ বছর এ আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিল না। বাবার মৃত্যুর পর সেই হারানো আসন পুনরুদ্ধার করে নতুন রাজনৈতিক বার্তা দিলেন পুতুল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (৪১)। রাজশাহী বিভাগে এবার একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি। দীর্ঘ ১৮ বছর পর হারানো আসন পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন পুতুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট।
ফারজানা শারমিন পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল-এর কন্যা। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়।
এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ ১৮ বছর এ আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিল না। বাবার মৃত্যুর পর সেই হারানো আসন পুনরুদ্ধার করে নতুন রাজনৈতিক বার্তা দিলেন পুতুল।
ফলাফল জানার পর মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানিয়ে তিনি বলেন, এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সব মানুষের। নির্বাচনী মাঠে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
তিনি জানান, এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
What's Your Reaction?