১৯০০পিস ইয়াবা ও নগদ টাকাসহ ছাত্রদল নেতা আটক

বরগুনার আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা এলাকা থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬০ হাজার টাকা সহ সাবেক পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী এবং সুজন হাওলাদার নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেল ৫টার দিকে আমতলী থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায় আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মো. হাছনাইন পারভেজ এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই কমল চন্দ্র দে ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চৌকস দল পৌরসভা খোন্তাকাটার বটতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আবদুল্লাহ আল নোমান জনি গাজী(২৯) ও সুজন হাওলাদার(২৮) কে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবা উদ্ধার করা হয় ও ইয়াবা বিক্রির নগদ ৬০ টাকা উদ্ধার করেন। আটক আবদুল্লাহ আল নোমান (জনি গাজী) আমতলী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওস

১৯০০পিস ইয়াবা ও নগদ টাকাসহ ছাত্রদল নেতা আটক

বরগুনার আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা এলাকা থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬০ হাজার টাকা সহ সাবেক পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী এবং সুজন হাওলাদার নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেল ৫টার দিকে আমতলী থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মো. হাছনাইন পারভেজ এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই কমল চন্দ্র দে ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চৌকস দল পৌরসভা খোন্তাকাটার বটতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আবদুল্লাহ আল নোমান জনি গাজী(২৯) ও সুজন হাওলাদার(২৮) কে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবা উদ্ধার করা হয় ও ইয়াবা বিক্রির নগদ ৬০ টাকা উদ্ধার করেন।

আটক আবদুল্লাহ আল নোমান (জনি গাজী) আমতলী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow