১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো: স্বাগত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের

আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেন। এরপর পৃথক বিবৃতিতে এ সিদ্ধান্তকে যুগান্তকারী বলে উল্লেখ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ এবং আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. বেলাল হোসেন ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, দীর্ঘ ১১ বছর ধরে বেতন কাঠামো পরিবর্তন না হওয়ায় সরকারি কর্মচারীদের পরিবার-পরিজন নিয়ে চলতে নানা কষ্টের মুখোমুখি হতে হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের সেই কষ্ট অনুধাবন করে নতুন বেতন কাঠামো চালুর বিষয়টি বিবেচনায় নিয়েছেন। তারা বলেন, প্রধানমন্ত্রীর এ স

১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো: স্বাগত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের

আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেন। এরপর পৃথক বিবৃতিতে এ সিদ্ধান্তকে যুগান্তকারী বলে উল্লেখ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ এবং আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. বেলাল হোসেন ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, দীর্ঘ ১১ বছর ধরে বেতন কাঠামো পরিবর্তন না হওয়ায় সরকারি কর্মচারীদের পরিবার-পরিজন নিয়ে চলতে নানা কষ্টের মুখোমুখি হতে হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের সেই কষ্ট অনুধাবন করে নতুন বেতন কাঠামো চালুর বিষয়টি বিবেচনায় নিয়েছেন।

তারা বলেন, প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। 

অন্যদিকে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে।

সংগঠনটির সমন্বয়ক মো. নজরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। তবে নতুন বেতন কাঠামোর ধাপসমূহ প্রকাশ এবং নতুন কাঠামো অনুযায়ী বেতন হাতে পাওয়ার পর এর প্রকৃত সুফল ও কর্মচারীদের সন্তুষ্টির মাত্রা স্পষ্ট হবে।

তিনি বলেন, নতুন কাঠামোর আওতায় বিদ্যমান বেতনের তুলনায় কতটুকু বৃদ্ধি হবে, তা নিশ্চিত হওয়ার পরই সরকারি কর্মচারীরা স্বস্তি অনুভব করবেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরএমএম/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow