২০টি ফায়ার স্টেশন স্থাপন প্রকল্পের ভূমি অধিগ্রহণ অনুমোদন
দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনর্নির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের ভূমি অধিগ্রহণ অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনঃনির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের আওতায় পূবাইল-গাজীপুর ফায়ার স্টেশনের জন্য গাজীপুর জেলার সদর উপজেলাধীন দক্ষিনখান মৌজার বিভিন্ন দাগে মোট এক একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ১২ দশমিক ১৪৭১ একর, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চতুর্থ পর্যায়ে (০.০০-২৪.০০ কি.মি.) ঢাকা জেলাধীন উত্তরা ও সাভার উপজেলায় ১৪টি মৌজ
দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনর্নির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের ভূমি অধিগ্রহণ অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনঃনির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের আওতায় পূবাইল-গাজীপুর ফায়ার স্টেশনের জন্য গাজীপুর জেলার সদর উপজেলাধীন দক্ষিনখান মৌজার বিভিন্ন দাগে মোট এক একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ১২ দশমিক ১৪৭১ একর, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চতুর্থ পর্যায়ে (০.০০-২৪.০০ কি.মি.) ঢাকা জেলাধীন উত্তরা ও সাভার উপজেলায় ১৪টি মৌজায় ১৩ দশমিক ৪৪৪৮ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন
তেলের সংকট না থাকলে পাম্পে তিন কিলোমিটার লাইন কেন
এলএনজিতে দ্বৈত কর, ৫২ মাসে পেট্রোবাংলার বকেয়া ২২ হাজার কোটি টাকা
সভায় মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় উন্নয়নের জন্য বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উন্নয়ন প্রকল্প অবশ্যই প্রয়োজন তবে সেটা করতে হবে মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে। প্রচলিত আইন, বিধি-বিধান মেনে জনগণের সুবিধা নিশ্চিতকল্পে আমাদের ভূমি অধিগ্রহণ করতে হবে। পাশাপাশি আমাদের কৃষি জমি যেন অক্ষুণ্ন থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
এছাড়া, সভায় জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশে বিভিন্ন জেলা থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রাপ্ত ৫০ বিঘার ঊর্ধ্বের অধিগ্রহণ প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় দেউনগর মৌজায় ১৭ দশমিক ৯৮৫০ একর; বিয়ানীবাজার উপজেলায় ফাজিলপুর, রাজাপুর, উত্তরভাগ, আলীনগর, চন্দপুর, নিজ মোহাম্মদপুর, চন্দগাঁও, হেতিমখালী, কাদিমালিক, করগাঁও মৌজায় ১১ দশমিক ৮৬৭৩ একর; বিয়ানীবাজার উপজেলায় চরিয়া ও মেওয়া মৌজায় ২৩ দশমিক ৯৮৭০ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব।
আরও রয়েছে- ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থাপন প্রকল্প সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট তামাবিল সহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন জৈন্তাপুর নিজপাট, মোয়াখাই, পূর্ব লক্ষ্মীপ্রসাদ মৌজার বিভিন্ন দাগে ১২ দশমিক শূন্য ৯১০ একর, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চৈলাখেল ও লক্ষ্মীপ্রসাদ মৌজায় বিভিন্ন দাগে ১৪ দশমিক ৬৯৯৭ একর, দাউদকান্দি-গোয়ালমারী-শ্রীরামেরচর (কুমিল্লা)-মতলব উত্তর (ছেঙ্গারচর) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় গালিমপুর মৌজার বিভিন্ন দাগে শূন্য দশমিক ৯২৪ একর এবং নবাইরকান্দি মৌজার বিভিন্ন দাগে ২ দশমিক ৬৩০০ একর জমি ভূমি অধিগ্রহণের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করেছে কমিটি।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএমএম/কেএসআর
What's Your Reaction?