২০০ অবৈধ দোকান উচ্ছেদ করলো চসিকের ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম মহানগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার (৬ জুন) নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড় থেকে ওমর চাঁদ রোড হয়ে সদরঘাট রোড পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ২০০টি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন। অভিযানকালে পেশোয়ার দালিম হোটেলের সামনের নালার ওপর অবৈধভাবে স্থাপিত লোহার অ্যাঙ্গেল অপসারণপূর্বক জব্দ করা হয়। এছাড়া ওমর চাঁদ রোড এলাকায় সাইকেল ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করতে নির্দেশনা দেওয়া হয়। অভিযানের বিষয়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট সোয়েব উদ্দিন খান বলেন, নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ স্থাপনা ও টং দোকানের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং যানজটও বাড়ছিল। এসব সমস্যা নিরসনে আমরা ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। তিনি বলে

২০০ অবৈধ দোকান উচ্ছেদ করলো চসিকের ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম মহানগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার (৬ জুন) নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড় থেকে ওমর চাঁদ রোড হয়ে সদরঘাট রোড পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ২০০টি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন।

অভিযানকালে পেশোয়ার দালিম হোটেলের সামনের নালার ওপর অবৈধভাবে স্থাপিত লোহার অ্যাঙ্গেল অপসারণপূর্বক জব্দ করা হয়। এছাড়া ওমর চাঁদ রোড এলাকায় সাইকেল ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করতে নির্দেশনা দেওয়া হয়।

অভিযানের বিষয়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট সোয়েব উদ্দিন খান বলেন, নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ স্থাপনা ও টং দোকানের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং যানজটও বাড়ছিল। এসব সমস্যা নিরসনে আমরা ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।

তিনি বলেন, নগরীকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও চলাচল উপযোগী রাখতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা এ কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করছি। কোথাও ফুটপাত বা সড়ক অবৈধভাবে দখল করা হলে নাগরিকরা প্রতিবাদ করবেন এবং দ্রুত সিটি করপোরেশনকে জানাবেন।

জনসচেতনতা ও প্রশাসনিক তৎপরতার সমন্বয়ে একটি সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

এমডিআইএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow