২০০ টাকার কারণে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামে ২০০ টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. সাকিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় অটোরিকশাচালক। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর বন্দর থানাধীন পশ্চিম গোসাইলডাঙ্গা রহিম কন্ট্রাক্টারের টিনশেড কলোনির সামনে এ ঘটনা ঘটে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। নিহত সাকিবের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। তার বাবার নাম আলমগীর হোসেন। জানা গেছে, অটোরিকশাচালক সাকিব নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে দিতে মো. আব্দুল হাসান রিফাতের সহযোগিতা নেন। বিনিময়ে রিফাতকে ২০০ টাকা দিবেন। টাকা উত্তোলনের পর সাকিব রিফাতকে টাকা পরিশোধ না করে উল্টো খারাপ আচরণ করে। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে রিফাতের হাতে থাকা ফল কাটার ছুরি সাকিবের পেট ছেদ করে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাকিব অটোরিকশাচালক। রিফাত‌ও অটোরিকশা চালায়। সোমবার রাতে রিফাতের ছুরিকাঘাতে সাকিব মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা সাকিবকে উদ্ধার করে আগ্রাবাদ মা ‌ও শিশু হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, রাত ৮টার দিকে পশ্চিম

২০০ টাকার কারণে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামে ২০০ টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. সাকিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় অটোরিকশাচালক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর বন্দর থানাধীন পশ্চিম গোসাইলডাঙ্গা রহিম কন্ট্রাক্টারের টিনশেড কলোনির সামনে এ ঘটনা ঘটে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত সাকিবের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। তার বাবার নাম আলমগীর হোসেন।

জানা গেছে, অটোরিকশাচালক সাকিব নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে দিতে মো. আব্দুল হাসান রিফাতের সহযোগিতা নেন। বিনিময়ে রিফাতকে ২০০ টাকা দিবেন। টাকা উত্তোলনের পর সাকিব রিফাতকে টাকা পরিশোধ না করে উল্টো খারাপ আচরণ করে। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে রিফাতের হাতে থাকা ফল কাটার ছুরি সাকিবের পেট ছেদ করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাকিব অটোরিকশাচালক। রিফাত‌ও অটোরিকশা চালায়। সোমবার রাতে রিফাতের ছুরিকাঘাতে সাকিব মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা সাকিবকে উদ্ধার করে আগ্রাবাদ মা ‌ও শিশু হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, রাত ৮টার দিকে পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানার টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রিফাতকে গ্রেপ্তার করে। 

অভিযুক্ত রিফাত নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার কেরানিপুর মসজিদের পাশে নতুন বাড়ির বাসিন্দা আব্দুর রহিম রিপনের ছেলে।

বন্দর থানার ওসি আবদুর রহিম কালবেলাকে বলেন, ছুরিকাঘাতে নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow